,

যুক্তরাষ্ট্রে ইলেক্টোরাল কলেজ ব্যবস্থা বিলোপে বিল

আন্তর্জাতিক ডেস্ক :এক ডেমোক্র্যাট সিনেটর ইলেক্টোরাল কলেজ ব্যবস্থা বিলোপের মাধ্যমে নির্বাচনে হিলারি ক্লিনটনকে জয়ী করতে চান। এজন্য তিনি সিনেটে একটি বিলও উত্থাপন করেছেন। ইলেক্টোরাল কলেজ ব্যবস্থার কারণেই বেশি ভোট পেয়েও নির্বাচনে পরাজিত হন হিলারি।

53a7102cb263ce8b5252248c4c205f9f-582dd82cd797e

ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ওই সিনেটরের নাম বারবারা বক্সার। তিনি সংবিধান সংশোধন করে ইলেক্টোরাল কলেজ ব্যবস্থা বিলোপ করা এবং প্রত্যেক মার্কিন ভোটারের ভোট সমমূল্যায়ন করার দাবি জানিয়ে একটি বিল উত্থাপন করেছেন।

মার্কিন ইলেক্টোরাল ব্যবস্থা সম্পর্কে বারবারা বলেন, ‘ইলেক্টোরাল কলেজ হলো একটি পুরাতন, অগণতান্ত্রিক ব্যবস্থা। যা আধুনিক সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

জ্যেষ্ঠ এই ডেমোক্র্যাট রাজনীতিক আরও উল্লেখ করেন, ২০০০ সালে আল গোর এবং ২০১৬ সালে হিলারি পপুলার ভোট বা জনগণের ভোটে এগিয়ে থেকেও ইলেক্টোরাল কলেজ ব্যবস্থার কারণে পরাজিত হন।

এক বিবৃতিতে বারবারা বলেন, ‘আমি নিজের জীবদ্দশায় দুটি নির্বাচন দেখেছি, যেখানে সাধারণ নির্বাচনে বিজয়ী প্রার্থী পপুলার ভোটে জয়ী হননি।’

কংগ্রেসের প্রতিনিধি পরিষদ (নিম্নকক্ষ) এবং সিনেট (উচ্চকক্ষ), উভয় কক্ষে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ থাকায় বারবারা বক্সারের ওই বিলটি সেখানেই বাতিল হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

যদি কংগ্রেসে বিলটি টিকে যায় এবং প্রেসিডেন্টের স্বাক্ষর পেয়েও যায়, তবুও সংবিধান সংশোধনের জন্য যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত ৩৮টিকে ওই বিলের পক্ষে সমর্থন দিতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে