,

‘বেডরুম দৃশ্যে কাজ করতে কষ্ট হয়েছে’

 

বিনোদন ডেস্ক :সিনেমার দৃশ্যের প্রয়োজনে অভিনয়শিল্পীদের অনেককিছুই করতে হয়। এর মধ্যে চুম্বন দৃশ্য, বেডরুমের দৃশ্যসহ অন্তরঙ্গ দৃশ্যও থাকে।
ঢাকাই চলচ্চিত্রের তারকারাও কম-বেশি এ বিষয়গুলোর সম্মুখীন হন। এর মধ্যে রয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনিও এ ধরনের দৃশ্যে অভিনয় করেছেন। এ দৃশ্যগুলোতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে কথা বলেছেন এ অভিনেত্রী।

bidya-sinha-saha-mim-9

এ বিষয়ে মিম বলেন, ‘সিনেমার দৃশ্যের প্রয়োজনে অনেক কিছুই করতে হয়। আসলে সে হিসেবেই চুম্বন দৃশ্যে কাজ করতে হয়েছে। প্রথম প্রথম বিষয়টি ভীষণ লজ্জাই পেয়েছি। ইউনিটের সবার অনুরোধেই চুম্বন দৃশ্যে কাজ করতে হয়েছে। দেখা গেছে এ ধরনের একটি দৃশ্যের জন্য কয়েক বার শট নিতে হয়। কারণ বিষয়টিকে ইজি ভাবে নিতে পারি না বলেই শটগুলো ভালো হয় না। তাই বার বার নিতে হয়। এছাড়া বেড রুমের দৃশ্যেও অভিনয় করেছি।’

তিনি আরো বলেন, “অনেক দিন আগেই আমি ‘ভালোবাসা এমনই হয়’সিনেমার কাজ করেছি। এ সিনেমায় আমাকে বেডরুমের দৃশ্যে অভিনয় করতে হয়েছে। সিনেমার হিরো সাজ্জাতের সঙ্গে আমার বিয়ে হয়। আমাদেরকে এক বেডে দেখা যাবে। সেখানে বেড রুমের কিছু দৃশ্য রয়েছে। বেডরুম দৃশ্যে কাজ করতে কষ্ট হয়েছে।’

তিনি বলেন, ‘‘ভালোবাসা এমনই হয়’সিনেমাটিতে রোমান্টিক, বিরহ, কৌতুকসহ সব কিছু রয়েছে। দর্শক দেখে পরিপূর্ণ আনন্দ পাবেন। এ সিনেমার একটি আইটেম গানে আমি নেচেছি। এটিই আমার প্রথম আইটেম গান। রাজধানীর কোক স্টুডিওতে এ গানটির শুটিং করা হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ‘ভালোবাসা এমনই হয়’সিনেমার ইংরেজি নাম ‘গুড মর্নিং লন্ডন’। সিনেমাটি পরিবেশনা করছেন জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি পরিচালনা করেন অভিনেত্রী তানিয়া। এতে মিম ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মীর সাব্বির, মিশু সাব্বির, ইরফান সাজ্জাদ, সাজু মুনতাসীর, তারিক আনাম খান ও তানজিকা। সংগীত পরিচালনা করেছেন এসআই টুটুল। আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে