,

প্যারিসে হামলার শিকার মল্লিকা

 

বিনোদন ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে নিজের অ্যাপার্টমেন্টের বাইরে হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।
প্রথমে টিয়ার গ্যাস দিয়ে আক্রমন করা হয়, এরপর তাকে মারধর করে তিন জন মুখোশধারী। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

mallika1479393476

বৃহস্পতিবার পুলিশ জানায় ঘটনাটি ঘটেছে গত ১১ নভেম্বর। যা ঠিক রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ানের ঘটনার এক মাস পর, জানিয়েছে ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সি এ অভিনেত্রী এবং তার বয়ফ্রেন্ড ফ্রেঞ্চ ব্যবসায়ী সিরিল অক্সেনফ্যান্স প্রথমে টিয়ার গ্যাস দ্বারা আক্রান্ত হন। তারপর তাদের ঘুষি মারা হয়। আর ঘটনাটি ঘটে যখন এ জুটি প্যারিসে তাদের অ্যাপার্টমেন্টে পৌঁছান।

স্থানীয় একটি পত্রিকায় বলা হয়েছে, মুখে স্কার্ফ পরা তিনজন কোনো কথা না বলে প্রথমে তাদের টিয়ার গ্যাস স্প্রে করে এবং পরে তাদের ঘুষি দেয়। তারপর তারা পালিয়ে যায়। ভীত হয়ে মল্লিকা এবং তার ছেলেবন্ধু ইমার্জেন্সি নম্বরে কল করেন।

এ বিষয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ, গোয়েন্দাদের ধারণা ডাকাতির উদ্দেশ্যেই তাদের হামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে