,

হ্যাকারের কবলে নওশিন

 

বিনোদন ডেস্ক :হ্যাকারের কবলে পড়েছেন আলোচিত উপস্থাপিকা ও অভিনয়শিল্পী নওশিন। আজ ১৭ নভেম্বর বিকালে তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়।তবে কে বা কারা করেছেন তা এখনো জানা যায়নি। অ্যাকাউন্টটি আর উদ্ধার হবে কিনা এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এ অভিনেত্রী।

nowshin1479394111

গতকাল এ অভিনেত্রী অভিনীত ‘মুখোশ মানুষ’ সিনেমার ট্রেইলার প্রকাশ পায়। ট্রেইলার প্রকাশের পর থেকেই নওশিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপরেই হ্যাকিংয়ের শিকার হলেন তিনি।

সাইবার ক্রাইমের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘মুখোশ মানুষ’। ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত এ সিনেমাটিতে নওশিন ছাড়াও অভিনয় করেছেন- কল্যান কোরাইয়া, বড়দা মিঠু, মিমো, প্রসূন আজাদ ও রাইজা রশিদ।

‘মুখোশ মানুষ’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন আহাদুর রহমান। আর চিত্রনাট্য লিখেছেন পরিচালক ইয়াসির নিজেই। আবহসংগীত করেছেন প্রত্যয় খান। ফাইনাল মিক্স অ্যান্ড ডিজাইন-তির্থানক মজুমদার। সংগীত করেছেন- চিরকুট ব্যান্ডের ভোকাল পিন্টু ঘোষ এবং আহমেদ হুমায়ূন। কণ্ঠ দিয়েছেন-সুকন্যা মজুমদার, আঁচল এবং আরিফ। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন-সাহিল রনি। আগামী ১৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এছাড়া নওশীন অভিনীত আরো তিনটি সিনেমা হলো- শফিকুল ইসলাম ভৈরবীর ‘সোয়া চান পাখি’, ডায়েল রহমানের ‘দুদু মিয়া’ এবং শঙ্খ দাশগুপ্তের ‘হ্যালো অমিত’। তবে এখনো আলোর মুখ দেখেনি এই চলচ্চিত্রগুলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে