,

ভারত সীমান্তে পাকিস্তানের বিশাল সামরিক মহড়া

image-35271আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে ভারত সীমান্তে বড় ধরনের সামরিক মহড়া করেছে পাকিস্তান।

সমাপনী দিনে বুধবার সেনা ও বিমান বাহিনীর ওই মহড়া পরিদর্শন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। খবর ডন, এক্সপ্রেস ট্রিবিউন ও এনডিটিভির।

সেখানে আয়োজিত অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী হুশিয়ারি করে বলেন, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন যে কোনো তৎপরতার দাঁতভাঙা জবাব দেয়া হবে।

লাইন অব কন্ট্রোলে ভারতীয় বাহিনীর হামলায় ৭ সৈন্য নিহতের পরদিনই পাকিস্তান পাঞ্জাবেবর ভাওয়ালপুরের নিকটবর্তী খায়েরপুর তামিওয়ালি সীমান্তে এ মহড়া করল।

অনুষ্ঠানে নওয়াজ শরীফ বলেন, রাদ-উল বারাক নামে এই প্রশিক্ষণ এটাই প্রমাণ করে যে, শত্রুপক্ষের যেকোনো উচ্চাভিলাসী ও ক্ষতিকর তৎপরতার জবাব দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে।

তিনি জম্মু ও কাশ্মীরে ভারতীয় বাহিনীর নির্বিচারে সাধারণ মানুষ হত্যার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দৃষ্টি আকর্ষণ করেন।

নওয়াজ শরীফ আরও বলেন, ভারত ইচ্ছে করে সীমান্তে বারবার যুদ্ধবিরতি লংঘন করছে।

মহড়ায় স্থলসেনা এবং বিমানবাহিনী যৌথভাবে অংশ নেয়। সেখানে ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ন এবং হেলিকপ্টার গানশিপ অংশ নেয়।

ভারত-পাক সীমান্তে যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে পাক বাহিনী কতটা প্রস্তুত, মূলত তা খতিয়ে দেখতেই এ মহড়ার আয়োজন করে পাকিস্তান।

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান রাহিল শরিফ মহড়ায় উপস্থিত থেকে স্বচক্ষে নিজেদের বাহিনীর সক্ষমতা দেখেন।

তবে সীমান্ত লাগোয়া এলাকায় আয়োজিত মহড়ায় নওয়াজ এবং রাহিলের উপস্থিত হওয়ার সিদ্ধান্ত আসলে ভারতকে প্রচ্ছন্ন হুশিয়ারি দেয়ার কৌশল বলে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা