,

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে উদগ্রীব আইভী

iv3নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে মনোনয়ন চূড়ান্তের আগেই উত্তাপ ছড়াচ্ছে আওয়ামী লীগের মধ্যে। মেয়র পদে আগ্রহী দুজনই এতদিন তাকিয়ে ছিলেন প্রধানমন্ত্রীর দিকে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী দেশে আসলেও, তার সঙ্গে দেখা করার কোনও সিডিউল এখনও পাননি কেউই। প্রধানমন্ত্রী ডাকলেই তারা দেখা করবেন জানা গেছে।

এ ব্যাপারে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে এসেছেন। আমি অবশ্যই দেখা করবো।’ এর বেশি আর কিছুই জানাতে চাননি তিনি। আওয়ামী লীগের স্থানীয় একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সেলিনা হায়াৎ আইভী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন কেউই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি কিংবা ডাক পাননি। তবে দুজনের পক্ষেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা চলছে। তাদের মধ্যে আইভী নিজেই নিজের জন্য ও আনোয়ার হোসেনের জন্য এমপি শামীম ওসমান চেষ্টা করছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত,মঙ্গলবার বিকালে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আইভীকে বাদ দিয়ে সিটি করপোরেশন নির্বাচনের জন্য তিনজনের নাম প্রস্তাব করা হয়। এ ঘটনার পর আইভী বলেন, ‘প্রস্তাবিত তালিকায় আমার নাম না থাকাটাই স্বাভাবিক। যেহেতু আওয়ামী লীগ একটি বড় দল, এ দলের মধ্যে গ্রুপিং থাকতে পারে। সেটা কোনও ব্যাপার না। প্রভাবশালী একজন নেতার কারণেই যে আমার নাম যায়নি, সেটাও অনুমেয়। তবে দল যার বিষয়ে সিদ্ধান্ত দেবে, সেটাই হবে। আর আমি দলের মনোনয়ন অবশ্যই চাইবো। দল যে সিদ্ধান্ত দেবে, আমি সেই সিদ্ধান্তেই যাব। আমি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবো না। নৌকার পক্ষেই কাজ করবো।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে