,

আরও শত কোটি টাকা পরিশোধ করল সিটিসেল

62381ba2eb40773636798185783076ac-citycellকার্যক্রম টিকিয়ে রাখতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আরও ১০০ কোটি টাকা বকেয়া পরিশোধ করেছে দেশের প্রথম মুঠোফোন অপারেটর সিটিসেল। আদালতের নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুরে বিটিআরসি কার্যালয়ে এ অর্থ জমা দেয় সিটিসেল কর্তৃপক্ষ। এর আগে গত অক্টোবরে বিটিআরসির ১৩০ কোটি টাকা বকেয়া পরিশোধ করে সিটিসেল।

বকেয়া পরিশোধের বিষয়টি নিশ্চিত করে বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, ‘আজ দুপুরে সিটিসেল ১০০ কোটি টাকা জমা দিয়েছে।’

বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, সিটিসেলের কাছে তাদের বকেয়ার পরিমাণ ৪৭৭ কোটি টাকা। নির্ধারিত সময়ে বিটিআরসির ওই বকেয়া পরিশোধ করতে না পারায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল করে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তরঙ্গ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত ২৪ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে সিটিসেল। এরপর আপিল বিভাগের নির্দেশে ৬ নভেম্বর সিটিসেলের কার্যক্রম আবার চালু হয়। আপিল বিভাগের নির্দেশনায় বলা হয়, ১৯ নভেম্বরের মধ্যে ১০০ কোটি টাকা পরিশোধ করতে না পারলে অপারেটরটির কার্যক্রম আবারও বন্ধ করে দিতে পারবে বিটিআরসি। ১৯ নভেম্বর সরকারি ছুটির দিন হওয়ায় দুই দিন আগেই তাই আদালতের নির্দেশিত বকেয়া পরিশোধ করল সিটিসেল।

বর্তমানে সিটিসেলের ৫৫ ভাগ শেয়ারের মালিক দেশীয় শিল্পগোষ্ঠী প্যাসিফিক মোটরস ও ফার ইস্ট টেলিকম। এর মধ্যে প্যাসিফিক মোটরসের শেয়ারের পরিমাণ ৩৭ দশমিক ৯৫ শতাংশ আর ফার ইস্ট টেলিকমের ১৭ দশমিক ৫১ শতাংশ। বাকি ৪৪ দশমিক ৫৪ শতাংশ শেয়ারের মালিক সিঙ্গাপুরভিত্তিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান সিংটেল। প্যাসিফিক মোটরস ও ফার ইস্ট টেলিকমের মালিক বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট