,

দেশে ফিরেছেন আটকে পড়া ২৫ বাংলাদেশি

sja_sm20161117152924আফগানিস্তানের হেরাত প্রদেশে আটকে পড়া ২৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৫জন বাংলাদেশি কাজের জন্যে অবৈধভাবে আফগানিস্তানের হেরাত প্রদেশে যান। সেখানে একটি প্রতিষ্ঠানে যোগদানও করেন তারা।

কিন্তু ২-৩ মাস পরেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এ অবস্থায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে স্থানীয় হেরাত কর্তৃপক্ষ আটকে পড়াদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেন।

এ জন্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকাস্থ আফগান দূতাবাস ও আফগানিস্তানের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে দেশে ফেরত আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আটকে পড়া বাংলাদেশিদের মেয়াদোত্তীর্ণ অবস্থানের ভিসা ফি থেকে অব্যাহতি দিয়েছে আফগান সরকার। পরবর্তীতে ঢাকাস্থ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা তাদের দেশে আন‍ার ব্যবস্থা করে।

অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট