,

সরকারের উন্নয়ন খালেদা দেখছেন না : নৌমন্ত্রী

153433shahajan-khanনিউজ ডেস্ক : লন্ডনে গিয়ে চোখের ছানি কাটার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান সরকারের উন্নয়ন চোখে পড়ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মাদারীপুরে একটি ফিলিং স্টেশন উদ্বোধনকালে মন্ত্রী একথা বলেন। নৌপরিবহন মন্ত্রী বলেন, আগে খালেদা জিয়ার আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চোখে দেখতেন না। পরে লন্ডনে গিয়ে চোখের ছানি কাটার পর এখন বলছেন, সরকারকে টেকসই উন্নয়ন করতে হবে। একথা দ্বারা এই প্রমাণিত হয়, খালেদা জিয়াও এখন সরকারের উন্নয়নের কথা স্বীকার করছেন।

এছাড়া কিছু দিন আগে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছে, কিভাবে দেশ উন্নয়ন করতে হয়, বাংলাদেশকে দেখে শিখতে হয়। মন্ত্রী এ সময় আরও জানান, ডিসেম্বরের মধ্যেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নৌরুট কাওড়াকান্দি-শিমুলিয়া ঘাট সরিয়ে যাত্রীদের দুর্ভোগ কমাতে কাঠালবাড়ী-শিমুলিয়া রুট চালু করা হবে। এতে মাত্র ৪৫ মিনিটের মধ্যেই এই নৌরুট দিয়ে ফেরি চলাচল করবে। ফলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশ কমে যাবে।

মন্ত্রী এ সময় মাদারীপুরের ছিলারচর এলাকার মেসার্স মনির মুন্না ফিলিং স্টেশন উদ্বোধন করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, ছিলারচর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম বাবুল সর্দার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট