,

সাঁওতালদের মামলায় আসামি পাঁচ শতাধিক, গ্রেফতার ৫

gaibandaনিউজ ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত প্রায় ৫ শতাধিককে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পক্ষে মামলাটি করেন স্থানীয় অধিবাসী স্বপন মুরমু।

মামলা দায়েরের পর পুলিশ এরই মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের আবদুর রশিদ, শাহনেওয়াজ, বাদশা, চয়ন মিয়া ও সাগর মিয়া।

গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে সেখানে বসবাসরত প্রায় আড়াই হাজার সাঁওতাল বসতি পুড়িয়ে দেয়া হয়। স্থানীয় বাঙালি-পুলিশ ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন সাঁওতাল আহত হন।

তাৎক্ষণিকভাবে শতাধিক সাঁওতালের নামে মামলা করা হয়। ওই সময় আহত অবস্থায়  তিন সাঁওতালকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার দুপুরে গাইবান্ধায় সাঁওতালদের ওপর কোন কর্তৃত্ববলে পুলিশ গুলি চালিয়েছে, তা জানতে চেয়ে রিট করা হয়। তিন সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), ল্যান্ড রিফর্ম ডেভেলপমেন্ট ও ব্রতী সমাজ সংস্থার পক্ষ থেকে হাইকোর্টে এ রিট করা হয়।

রিটে সাঁওতালদের স্বাভাবিক জীবনযাপনে বাধা না দেয়া এবং তাদের হয়রানি না করার নির্দেশনা চাওয়া হয়।

রিটে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিবাদী করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট