,

ভারতের নদী-নর্দমায় সাড়ে ৩ কোটি রুপির ছেঁড়া নোট!

photoআন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির ভারালু নদী ও নর্দমায় পাওয়া গেছে প্রায় সাড়ে তিন কোটি রুপি সমমূল্যের ছেঁড়া নোট। এ নোটগুলো সম্প্রতি বাতিল ঘোষণা করা ৫০০ ও এক হাজার রুপির। গতকাল বুধবার এই নোটগুলো পাওয়া যায়।

পুলিশের এক কর্মকর্তা জানান, গুয়াহাটি শহরের নারেঙ্গী রেলস্টেশনের কাছে একটি নর্দমা ও অনিলনগর এলাকায় ভারালু নদীতে এই নোটগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। নোটগুলো আসল কি না, তা যাচাইয়ের পর জানা যাবে।

এর আগে সোমবার গুয়াহাটি শহরের চন্দননগর ও রুকমিনিগাঁও এলাকার নর্দমা থেকেও ৫০০ ও এক হাজার টাকার বাতিল নোট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

গত সপ্তাহের মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কালো টাকার ব্যবহার বন্ধ করার জন্য ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিলের ঘোষণা দেন। এর পর থেকেই ভারতের বিভিন্ন অঞ্চলে এসব নোট পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে