,

ট্রাম্প-ব্লাসিও বৈঠক: অভিবাসীদের বিতাড়িত করার ঘোষণায় নিউ ইয়র্কবাসী আতঙ্কিত!

09572402নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বিতাড়িত করার ঘোষণায় নিউ ইয়র্কের অনেক পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে বলে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন নিউ ইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও। স্থানীয় সময় বুধবার এক বৈঠকে ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালে শহরের অভিবাসী পরিবারগুলোর কী হবে- তা নিয়ে তারা ভীত বলে ট্রাম্পকে জানিয়েছেন ব্লাসিও।

ডি ব্লাসিও জানান, তাঁদের দুইজনের মধ্যে ‘খোলামেলা’ আলোচনা হয়েছে এবং তিনি ট্রাম্পকে বলেছেন যে দেশান্তরিত করা হলে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়বে। অপরাধের ইতিহাস রয়েছে এমন ৩০ লাখ অভিবাসীকে দেশ থেকে বিতাড়িত করা কিংবা বন্দি করার হুমকি দিয়েছেন ট্রাম্প। ডি ব্লাসিও ছাড়াও ওয়াশিংটন এবং লস অ্যাঞ্জেলেস শহরের মেয়ররাও বলেছেন যে তাঁরা তাঁদের শহরের মানুষদের দেশান্তরিত হওয়ার হাত থেকে রক্ষা করবেন।

এদিকে, বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন জানান, জানুয়ারির ২০ তারিখে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ গ্রহণ করবেন তখন সবকিছু ভালোভাবেই চলবে বলে তিনি বিশ্বাস করেন। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে বৈঠক শেষে জো বাইডেন বলেন, “নতুন সরকার গঠনের সময়টা কখনো সহজ নয়।” এ ব্যাপারে যেকোনো সময় সাহায্যের জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা