,

বলিউড তারকাদের নামে যত খাবার

 

বিনোদন ডেস্ক : তারকাদের নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা সব সময়ই দেখা যায়। পছন্দের তারকার নামে ছেলে-মেয়েদের নাম রেখেছেন এমন নজিরও অনেক রয়েছে।

star_food1479295961

নামকরণের বিষয়ে যে শুধু তারকাদের সঙ্গে মিলিয়ে মানুষের নাম রাখা হয় তা কিন্তু নয়। এমন অনেক রেস্তোরাঁ রয়েছে যারা বলিউড তারকাদের সঙ্গে মিলিয়ে তাদের স্পেশাল খাবারের নাম রেখেছেন।

বলিউড তারকাদের সঙ্গে মিলিয়ে নামকরণ করা হয়েছে এমন কয়েকটি খাবার নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

সাইজ জিরো পিজ্জা : তাশান সিনেমায় জিরো ফিগার বানিয়ে রীতিমতো সাড়া ফেলেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। তার এই জিরো ফিগার থেকেই দিল্লিতে ইতালিয়ান একটি পিজ্জার নামকরণ করে ‘সাইজ জিরো পিজ্জা’।

মল্লিকা শেক : পশ্চিম হলিউডে অবস্থিত মিল্কশেক বার মিলিয়নস অব মিল্কশেক তাদের একটি মুখরোচক শেকের নামকরণ করেছেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের সম্মানে। স্ট্রবেরি, রাসবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি এবং চকলেট সসের সমন্বয়ে তৈরি করা হয় এই শেক।

হুমা কুরেশিস ফেভারিট : খাবারের বিষয়ে বলিউড অভিনেত্রী হুমা কোরেশির একটু বাছাবাছি রয়েছে। অনেক ভেবেচিন্তে ইতালির একটি রেস্তোরাঁয় খাবারের অর্ডার দিয়েছিলেন হুমা। খাবরটি ছিল খুব কম তেল দিয়ে রান্না করা। এরপর রেস্তোরাঁ কর্তৃপক্ষ তার নামে খাবারটির নামকরণ করেন।

দ্য এক্সোটিক শেক : প্রিয়াঙ্কা বলিউডের দ্বিতীয় তারকা যার নামে ‘মিলিয়ন্স অব মিল্কশেক’ তাদের শেকের নামকরণ করেছেন। প্রিয়াঙ্কার ‘এক্সোটিক’ গান থেকে এর নামকরণ করা হয়েছে দ্য এক্সোটিক শেক। কলা, বাদাম, ভ্যানিলা আইসক্রিম, ক্যারামেল সস এবং জিনসেং পানীয় দিয়ে তৈরি করা হয় শেক।

চিকেন সাঞ্জু বাবা : ভারতের মুম্বাইয়ের মোহাম্মদ আলী রোডের একটি রেস্তোরাঁ তাদের খাবারের নামকরণ করেছে চিকেন সাঞ্জু বাবা। এ খাবারের রেসিপি সঞ্জয়ের পরামর্শে তৈরি তাই এটির নামকরণ করা হয়েছে এই বলিউড অভিনেতার নামেই।

ববি কেক : মুম্বাইয়ের পালি হিলে একটি তিন স্তরের চকলেট চিজকে পাওয়া যায় যার নাম ববি কেক। চকলেট এবং ফল দিয়ে তৈরি এ কেকের বেশিরভাগ উপাদানই গোপন রাখা হয়। শোনা যায়, কেকটি ববি দেওল পরিবারের খুব পছন্দ।

ওম পুরি কা মাটন সাগওয়ালা : মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ তাদের একটি খাসির মাংসের পদের নামকরণ করেছে অভিনেতা ওম পুরির নামে। এ অভিনেতা সেখানে গেলেই এ খাবারের অর্ডার দেন। এই খাবারের প্রতি তার পছন্দ দেখেই এই নামকরণ।

সোনম স্পেশাল : অভিনেত্রী সোনমের ২৫তম জন্মদিন উপলক্ষে কেক বানিয়েছিল দিব্যা রাঙলানি। শুধু তাই নয়, এটির নামকরণ করা হয়েছে সোনমের নামে। স্বাস্থ্যসম্মত ব্লুবেরি কেকটি যব এবং ফল দিয়ে তৈরি। এতে কোনো বাড়তি পিজারভেটিভ ও চিনি নেই। কেকটি খেতেও নাকি অতুলনীয়।

জিতেন্দ্র থালি : চেন্নাইয়ের একটি পাঁচ তারকা হোটেল একটি প্যাকেজ খাবারের (থালি) নামকরণ করেছে প্রবীণ অভিনেতা জিতেন্দ্রর নামে।

শোয়েবটিনি : ওমানের একটি রিসোর্ট একটি ককটেল ড্রিংকসের নামকরণ করেছে শোয়েবটিনি। ওয়ান্স আপন অ্যা টাইম ইন মু্ম্বাই দোবারা সিনেমায় অক্ষয় কুমারের শোয়েব চরিত্র থেকে এটির নামকরণ করা হয়েছে। এই রিসোর্টে সিনেমার শুটিং করা হয়েছিল। এজন্য তারা এই ড্রিংকসের নামকরণ করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা