,

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

3d30eda6d948e54371d60e777a2e46e1-2016-11-17_bss-01_306916মরক্কোর মারাক্কেশে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২২) যোগদান শেষে আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তা সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটটি আজ সকাল সোয়া আটটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিসভার সদস্য, তাঁর উপদেষ্টা, উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।স্থানীয় সময় গতকাল বিকেলে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা দেশের উদ্দেশে মারাক্কেশ ত্যাগ করেন।মরক্কোর সাবেক রাজকীয় নগরী মারাক্কেশে ১৫-১৭ নভেম্বর তিন দিনব্যাপী কপ-২২ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৈশ্বিক জলবায়ু সম্মেলন হিসেবে পরিচিত এই সম্মেলনে বাংলাদেশসহ ৮০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ১১৫টি দেশের জ্যেষ্ঠ মন্ত্রীরা যোগ দেন।

সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারাক্কেশে পৌঁছান। অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট