,

নবীনগর পিতার আঘাতে সন্তান হত্যা

1479324876913নিজস্ব প্রতিবেদক : নবীনগরে রাগের মাথায় জোবেদা খাতুন নামে নিজের চার বছর বয়সী কন্যাসন্তানকে আছাড় দিয়ে হত্যা করেছেন এক রিকশাচালক বাবা।১৬ নভেম্বর বুধবার রাতে  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর  উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা দক্ষিণপাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে জোবায়ের নামে ওই রিকশাচালক পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানায়, আর্থিক অসচ্ছলতার কারণে জোবায়েরের স্ত্রী চট্টগ্রামে এক বাসায় গৃহকর্মীর কাজ করেন। এজন্য ছয় বছর বয়সী ছেলে ও চার বছর বয়সী মেয়েকে লালন-পালন করতে মায়ের কাছে রেখে যান।

বুধবার সন্ধ্যায় জোবায়ের তার শাশুড়ির কাছ থেকে ছেলে ও মেয়েকে বাড়িতে নিয়ে যান। এ সময় মেয়েটি ঘরে থাকা মোড়ায় বসতে গেলে সেটি বেঁকে গিয়ে ব্যথা পেয়ে কান্না শুরু করে। এতে জোবায়ের ক্ষিপ্ত হয়ে শিশুটিকে চড়-থাপ্পড় মারতে থাকেন। এতে শিশুটির চিৎকারের মাত্রা বেড়ে গেলে জোবায়ের শিশুটিকে দুই হাতে উপরে তুলে আছাড় মারে। আঘাতে শিশুটির নিচের দাঁতের পাটি ভেঙে উপরে ঢুকে যায়। এতে কয়েক মিনিটের মধ্যেই জোবেদা মারা যায়।

স্থানীয় শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম  জানান, ঘটনার পর থেকে জোবায়ের পলাতক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা