,

সাংবাদিকদের সাথে একি করলো আর্জেন্টিনা ফুটবল দল

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ সময় বুধবার ভোরে কলম্বিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার জয়ের রেশ এখনো কাটেনি, চোখে লেগে আছে মেসি জাদু। এরই মধ্যে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের বয়কটের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। আর্জেন্টিনা দলের আক্রমণভাগের ফুটবলার লাভেজ্জিকে নিয়ে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে সংবাদমাধ্যমকে বয়কর করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মেসিসহ পুরো আর্জেন্টিনা দল।

argentina-players-avoid-binodon69
আর্জেন্টিনার সান হুয়ান শহরে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান সুসংহত করেন মেসিরা। ম্যাচের পর সাংবাদ সম্মেলনে এসে মেসি বিভিন্ন আর্জেন্টাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে কথা না বলার সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে মেসি পুরো দলকে নিয়ে আসেন। এসময় খেলোয়াড়রা দুই হাত বুকের ওপর মুড়িয়ে ছিলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে ঘোষণাটি জানান মেসি নিজেই।

জানা গেছে, আর্জেন্টিনার ২২ নম্বর জার্সিধারী খেলোয়াড় চীনের ক্লাব হেবেই চায়না ফরচুনের ৩১ বছর বয়সী স্ট্রাইকার লাভেজ্জিকে নিয়ে বিরুপ মন্তব্য করেছেন এক সাংবাদিক। লাভেজ্জিকে কলম্বিয়ার বিপক্ষে দলে না দেখে ‘গাব্রিয়েল আনেল্লো’ নামের ওই সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেন, ‘ম্যাচ শুরুর আগে অনুশীলন ক্যাম্পে গাঁজা সেবন করেছেন লাভেজ্জি। সেকারণেই হয়তোবা দল থেকে বাদ পড়েছেন তিনি।’

এই অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন লাভেজ্জি। এরপর সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘আমরা দলের সবাইকে নিয়ে এখানে জানাতে এসেছি যে, গণমাধ্যমের সঙ্গে আমরা আর কথা বলবো না। সতীর্থ লাভেজ্জির বিরুদ্ধে এক সাংবাদিক অপমানজনক মন্তব্য করেছেন। আমরা আন্তরিকভাবে দু:খিত ‘মিডিয়া’কে এভাবে বয়কট করতে হচ্ছে। এখানে উপস্থিত অনেকেই এমন নন বলেও মন্তব্য করেন মেসি।’

মেসি আরো বলেন, ‘আমাদের বিরুদ্ধে আপনাদের অনেক অভিযোগ। যেহেতু আমাদের প্রতি আপনাদেরই একজন কোন শ্রদ্ধা দেখাননি আমরা আমাদের সিদ্ধান্ত নিয়েছি। লাভেজ্জির সঙ্গে যেটা করা হয়েছে সেটা গুরুতর অন্যায়। আপনারা সমালোচনা করতে থাকুন, আমরা আর কথা বলছি না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা