,

খুলনায় প্রথম পতাকা উত্তোলনকারী আব্দুল কাইয়ুম আর নেই

নিজস্ব প্রতিবেদক : খুলনায় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ও নাগরিক ফোরামের চেয়ারপারসন মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম (৬৬) আর নেই (ইন্নালিল্লাহে…..রাজিউন)।বুধবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

image-6570

বেশ কিছুদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। ১০ নভেম্বর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ১টায় মরহুমের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ হাদিস পার্কে রাখা হবে। পরে নামাজে জানাজা শেষে মহানগরীর টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, আব্দুল কাইয়ুমের মৃত্যুর খবর শুনে হাসপাতাল ও তার বাসায় যান মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

১৯৭১ সালের ২৩ মার্চ সকাল ১০টা। খুলনার অকুতোভয় দামাল ছেলেরা জীবনকে তুচ্ছ করে স্বাধীন বাংলার পতাকা হাতে রাস্তায় বেরিয়ে পড়েন। বীরদর্পে শহরের শহীদ হাদিস পার্কে জড়ো হয়ে উত্তোলন করেন স্বাধীন বাংলার পতাকা। গাড় সবুজের মধ্যে লাল সূর্যের বৃত্তের মাঝে সোনালী রংয়ের বাংলাদেশের মানচিত্রখচিত নতুন এ পতাকা নিজ হাতে প্রথম উত্তোলন করেন শেখ আব্দুল কাইয়ুম।

বঙ্গবন্ধুর নির্দেশে দেশের অন্যান্য জেলার মতো খুলনাতেও গড়ে তোলা হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। ছাত্রলীগের মিলিট্যান্ট গ্রপের নেতাদের সমন্বয়ে গঠন করা হয় জয়বাংলা বাহিনী। খুলনায় এই বাহিনীর প্রধান করা হন শেখ আব্দুল কাইয়ুম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট