,

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনে কফি আনানের উদ্বেগ

kofi-anan-550x342আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পর আবারো গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। এই সপ্তাহে মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে অনেক মানুষ নিহত হয় এবং পালিয়ে আসতে বাধ্য হয়। নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে সোমবার ২০০ জনের রোহিঙ্গা শরণার্থীর একটি দল বাংলাদেশ সীমান্তে এসে পৌঁছালেও তাদের ফিরিয়ে দেয়া হয়।
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠি মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এমনকি দৈনন্দিন জীবনেও তারা নির্যাতনের শিকার। রোহিঙ্গা পুরুষদের হত্যা ও নির্যাতন, নারী ও শিশুদের ধর্ষণসহ মিয়ানমারের সৈন্যদের বিরদ্ধে নানা অভিযোগ আনছে অধিকার কর্মীরা। মিয়ানমার আর্মি এগুলো অস্বীকার করেছে। কিন্তু রাখাইন রাজ্যে মিয়ানমার সরকার প্রবেশে কড়াকড়ি আরোপ করার কারণে প্রকৃত সত্য জানা মুশকিল।
আনান এই রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করার জন্য রাখাইন শহর সিতউহিতে তার নেতৃত্বাধীনে ৭ সদস্যের একটি কমিশনকে তদন্তের সুযোগ দেয়ার জন্যে দেশটির সরকারের কাছে আহবান জানিয়েছেন। বুধবার তিনি বলেছেন, ‘রাখাইন রাজ্যে সহিংসা এবং অস্থিতিশীলতা পুনরায় চরম আকার ধারণ করেছে। সকল সম্প্রদায়কে সহিংসতামূলক মনোভাব বর্জন করতে হবে এবং নিরাপত্তা সংস্থাকে আইনের রক্ষা এবং যথাযথ প্রয়োগের ভূমিকা গ্রহণ করতে হবে।
মিয়ানমার আর্মি জানায়, গত মাসে রাখাইন রাজ্যে সংঘর্ষে ৭০ জন নিহত হয়েছে। যুক্তরাজ্যের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এলিজাবেথ ট্রুডো বলেন, মিয়ানমারে সহিংসতা চরম আকার ধারণ করেছে। দেশটির সরকারের রাখাইন অঞ্চলে সহিংসতা নিয়ে স্বাধীন এবং বিশ্বাসযোগ্য তদন্ত শুরু করা উচিত।
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, ‘গত কয়েক মাসে ১৫ হাজার মানুষ গৃহহীন হয়েছে এবং দেড় লাখ মানুষ অমানবিক জীবনযাপন করছে।’ রোহিঙ্গাদের মানবেতর জীবন-যাপনে শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি র নতুন প্রশাসন হুমকির মুখে পড়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠির আদি নিবাস হলেও মুসলিম সংখ্যালঘু এই সম্প্রদায়কে নাগরিকত্ব দিতে অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার। সূত্র: এসবিএস, দ্য ন্যাশন, দ্য স্টেট টাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে