,

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ২২তম বাংলাদেশ

bssনিউজ ডেস্ক : এ বছর বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বিশ্বের ১৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২২তম। এ সূচকে গতবছর বাংলাদেশের অবস্থান ছিল ২৫তম। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস বুধবার এই বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক প্রকাশ করে।

চার বছর ধরে এ সূচক প্রকাশ করছে সংস্থাটি। ২০১৫ সালে সংঘটিত সন্ত্রাসী ঘটনার ওপর ভিত্তি করে এবারের প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে দেখা যাচ্ছে, গত বছর বিশ্বের প্রায় অর্ধেক সন্ত্রাসী ঘটনাই ঘটেছে ইরাক, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে। এ সূচকে প্রথম আছে ইরাক। গত বছর সংঘটিত সন্ত্রাসী ঘটনার ২০ শতাংশই ঘটেছে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের এ দেশে। আফগানিস্তানে ১৪, পাকিস্তানে ৮ এবং ভারতে ঘটেছে ৭ শতাংশ ঘটনা। বাংলাদেশে সংঘটিত হয়েছে মোট ঘটনার ৪ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৫ সালটি ছিল বাংলাদেশের জন্য খুবই কঠিন। বিগত দেড় দশকের মধ্যে গত বছরই বাংলাদেশে সবচেয়ে বেশি সন্ত্রাসী ঘটনা ঘটে। সবচেয়ে বেশি সন্ত্রাসী ঘটনা ঘটা চার দেশের বাইরে যে ছয়টি দেশে বেশি সংখ্যায় সন্ত্রাসী ঘটনা ঘটেছে এর মধ্যে আছে বাংলাদেশ। অন্য দেশগুলো হলো কুয়েত, তিউনিসিয়া, সৌদি আরব, ফ্রান্স ও তুরস্ক।
২০১৫ সালে বাংলাদেশে মোট ৪৫৯টি সন্ত্রাসী হামলা হয়। এতে নিহত হয় ৭৫ জন। বাংলাদেশে বেশিরভাগ সন্ত্রাসী ঘটনাই জামাআতুল মুজাহিদীনের মতো স্থানীয় সংগঠনের মাধ্যমে ঘটে। এই সংগঠনই এ বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার জন্য অভিযুক্ত। এ হামলায় মোট ২৯ জন নিহত হয়।

গত বছর সন্ত্রাসী ঘটনায় সারাবিশ্বে নিহত মানুষের সংখ্যা আগের বছরের চেয়ে ১০ শতাংশ কমেছে। তারপরও যেসব সন্ত্রাসী ঘটনা ঘটেছে, তাতে ৮ হাজার ৯৬০ কোটি ডলারের সমপরিমাণ ক্ষতি হয়েছে। আইএস বা বোকো হারামের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে তৎপরতার জন্যই এ সংখ্যা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

(দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে