,

মাথায় অভিনয় নেই, আছে ক্রিকেট : টয়া

photo-1479288202বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর বেশ জমে উঠেছে। মাঠে খেলা দেখতে বিভিন্ন অঙ্গনের তারকারাও যাচ্ছেন। তবে কিছু তারকা মাঠে থাকছেন শুভেচ্ছাদূত হয়ে। যেমন মডেল-অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া খুলনা টাইটানসের শুভেচ্ছাদূত হয়ে মাঠে যাচ্ছেন নিয়মিত। মাঠে খেলা দেখা ও দলের প্রচারের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

প্রশ্ন : খুলনা টাইটানস দলের শুভেচ্ছাদূত হয়ে কাজ করছেন। কেমন লাগছে?

টয়া : ক্রিকেট খেলা নিয়ে টিভিতে বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা আমি করেছি। তবে কোনো দলের শুভেচ্ছাদূত হওয়ার অভিজ্ঞতা এবার প্রথম হয়েছে। আমি তো খুব উচ্ছ্বসিত। খুলনা টাইটানস দলের প্রমোশনের জন্য মাঠে যাচ্ছি। সব মিলিয়ে বলব, পুরো ব্যাপারটাই ফাটাফাটি লাগছে।

প্রশ্ন : আপনার সঙ্গে খুলনা টাইটানস দলের আরো কয়েকজন তারকা শুভেচ্ছাদূত হয়েছেন। সবাই একসঙ্গে দলটির প্রচার চালাচ্ছেন। নিশ্চয়ই মজার কোনো স্মৃতি রয়েছে…

টয়া : তৌসিফ, সিয়াম, শ্রাবণ্য, সাবিলা, সাফা, বেনজির ইশরাত আঁখি, সৌমিক ও সৌভিকও এই দলের শুভেচ্ছাদূত। দলটির উদ্দেশ্য এ প্রজন্মের শিল্পীদের দিয়ে প্রচার চালানো। আমরাও চেষ্টা করছি ভালোভাবে কাজটি করতে। তবে আমরা খেলার মাঠে প্রচুর মজা করি। আমাদের মজা করার অনেক স্মৃতিও আছে। এটা সত্যি। মাঠে কেউ কেউ আমাদের দেখে হয়তো ভাবতে পারেন, আমরা শুধু মজা করতেই ওখানেই যাই। আসলে আমার কাছে খেলা মানেই আনন্দ। খেলায় হারজিত থাকবে, এটাই স্বাভাবিক। খেলায় হেরে গেলেও দুঃখ পাওয়ার কিছু নেই। কান্নাকাটির তো প্রশ্নই আসে না। একদিন তো মাঠে লোকাল বাস গানের তালে তালে সবাই নেচেছি। খেলার মাঠে তো অনেক গানই বাজানো হয়। যখন এই গানটা ছাড়া হয়েছিল, তখন আমাদের আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছিল। আমাদের নাচ দেখে গ্যালারির অনেক দর্শকও নেচেছিলেন। এনটিভি অনলাইন

এনটিভি অনলাইন : আপনি তো নোয়াখালীর মেয়ে। খুলনা টাইটানসের কেন শুভেচ্ছাদূত হলেন?

টয়া : আমি যেহেতু নোয়াখালীর মেয়ে, তাই অনেকে ভাবছে আমি কেন চিটাগাং ভাইকিংসে নেই? আসলে আমাদের দেশের খেলোয়াড়রা খেলছেন। আমরা সব দলেরই সাপোর্টার। যা হোক, এবার একটি নির্দিষ্ট দলের শুভেচ্ছাদূত আমি হয়েছি, তাই এটারই প্রচারণা চালাব। খুলনার দর্শক আমাকে পেয়ে তো মহাখুশি। অন্যদিকে, আমার বাড়ির এলাকার দিকের দর্শকের মন খারাপ। ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া পাচ্ছি। তবে সব আলোচনা-সমালোচনা উপভোগ করছি।

এনটিভি অনলাইন : এখন কি শুধু খেলা নিয়েই ব্যস্ত?

টয়া : হ্যাঁ, এখন আমার মাথায় অভিনয় নেই, আছে ক্রিকেট। বিষয়টা খুলে বলি, এই মাসটা শুধু ক্রিকেট খেলা নিয়েই ব্যস্ত থাকতে চাই। কোনো একক নাটকে কাজ করার ইচ্ছে নেই। মানে, নাটকে অভিনয় করার সময় পাব না! আর একটি ধারাবাহিক নাটকের জন্য দুটি সিডিউল দিয়েছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে