,

নোবেল পুরস্কার অনুষ্ঠানে বব ডিলান যাচ্ছেন না

photo-1479316778আন্তর্জাতিক ডেস্ক : নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাচ্ছেন না বব ডিলান। ওই অনুষ্ঠানের সময় ডিলান অন্য এক জায়গায় যাবেন। ওই প্রতিশ্রুতি তিনি ভাঙতে পারবেন না।

বুধবার ডিলানের পক্ষ থেকে নোবেল কমিটিকে পাঠানো চিঠিতে এসব কথা বলা হয়েছে।

সুইডিশ কমিটি বব ডিলানের কাছ থেকে চিঠি পেয়েছে। সেখানে ডিলান জানিয়েছেন, ডিসেম্বরের ওই সময়ে তিনি স্টোকহোমে গিয়ে পুরস্কার গ্রহণ করতে পারছেন না।

আগামী ১০ ডিসেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে নোবেল বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। চলতি বছর সাহিত্যে নোবেল জিতেছেন মার্কিন সুরকার, গীতিকার ও গায়ক বব ডিলান।

নোবেল কমিটি থেকে বলা হয়, ডিলান জানিয়েছেন, তাঁর ইচ্ছে ছিল ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে পদকটি নেওয়ার। কিন্তু অন্য প্রতিশ্রুতি থাকার কারণে তাঁর পক্ষে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। ডিলান আরো জানিয়েছেন, এ পদকে তাঁকে ভূষিত করার জন্য সম্মানিত বোধ করছেন তিনি।

বব ডিলানের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে সুইডিশ একাডেমি। তবে এটাও জানিয়েছে কোনো নোবেল বিজয়ীর অনুষ্ঠানে না আসাটা ‘অস্বাভাবিক’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে