,

ছোট টার্গেটে বড় ব্যাবধানে হারলো শ্রীলঙ্কা

255089স্পোর্টস ডেস্ক : লঙ্কানদের জিততে দিল না ওয়েস্ট ইন্ডিজত্রি-দেশীয় সিরিজে প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে জিততে পারেনি শ্রীলঙ্কা। বলতে গেলে তাদের জিততে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ! ব্যাটিংয়ে শেষ দিকে ধস হওয়ায় শঙ্কা ছিল ক্যারিবীয় শিবিরে। এত কম রানের পুঁজি দিয়ে লঙ্কানদের দমাতে পারবে তো ওয়েস্ট ইন্ডিজ? শেষ পর্যন্ত সেটাই করে দেখিয়েছে ক্যারিবীয় বোলাররা। তাদের ৪৩.১ ওভারে ১৬৫ রানে অলআউট করে প্রথম ম্যাচ ৬২ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সঙ্গে বোনাস পয়েন্টও জুটেছে হোল্ডারদের ভাণ্ডারে।

হারারেতে ২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বড় কোনও ইনিংস উপহার দিতে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা। মোটের ওপর কোনওভাবে ৪৫ রানের সর্বোচ্চ ইনিংস এসেছে পাথিরানার ব্যাট থেকে। এছাড়া শেহান জয়াসুরিয়া ৩১ ও দিকওয়েলা ২৮ রান করেন।

৩টি করে উইকেট নিয়ে লঙ্কানদের ধসিয়ে দেন শ্যানন গ্যাব্রিয়েল ও অ্যাশলে নার্স। দুটি নেন অধিনায়ক হোল্ডার।

এর আগে টস হেরে ব্যাট করে ২২৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। টস হারাটা রীতিমতো নিজের ভাগ্য বানিয়ে ফেলেছেন ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন হোল্ডার। তাই টানা ষষ্ঠ টস হেরে ব্যাট করতে নানা ক্যারিবীয়দের ব্যাটিংয়ে সেভাবে আলো ছড়াতে পারেনি ওপেনাররা। ৭ রানেই লাকমলের বলে ক্যাচ দিয়ে ফেরেন জনসন চার্লস।

এরপর থেকেই নিয়মিত বিরতিতে ফিরে যেতে থাকেন বাকিরা। যদিও মাঝখানে ছোট্ট কার্যকরী ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি পাইয়ে দিতে সহায়তা করেন শাই হোপ (৪৭), জনাথন কার্টার (৫৪) ও রোভম্যান পাওয়েল (৪৪)। কারণ তারা শেষ ৫ উইকেট হারিয়েছে মাত্র ১৮ রানেই! যার ফলে ৪৯.২ ওভারেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

লঙ্কানদের হয়ে স্পিনার ও পেসাররা মিলেই ধস নামিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের। যেখানে দুটি করে উইকেট নিয়েছেন কুলাসেকারা, প্রদীপ ও লাকমল। একটি করে নেন পাথিরানা ও গুনারত্নে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা