,

ফেসবুকে তোলপাড়: জাবিতে ছাত্রলীগ নেতার হেরোইন সেবনের ভিডিও ফাঁস

untitled-2ডেস্ক রিপোর্ট : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের এক নেতার হেরোইন সেবনের ভিডিও প্রকাশে ক্যাম্পাসে তোলপাড় দেখা দিয়েছে। শাখা ছাত্রলীগের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক সজিব কুমার সাহার বিরুদ্ধে হেরোইন খাওয়ার এমন অভিযোগ উঠেছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সজীব কুমার সাহা খালি শরীরে বসে আছেন। শাখা ছাত্রলীগের আরেক কর্মী আনন্দ সরকার তার মুখে হেরোইন তুলে দিচ্ছেন। আর তিনি বারবার সেই হেরোইন গ্রহণ করছেন।

সজীব কুমার সাহা বিশ্ববিদ্যালয়ের ৪০ তম ব্যাচের শিক্ষার্থী ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র। তিনি সামনের শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদপ্রার্থী। এছাড়া আরেক ছাত্রলীগ-কর্মী মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনন্দ সরকারের বিরুদ্ধে এর আগেও হলে ফুলের টবে গাঁজার চারা রোপণের অভিযোগ উঠে। তিনি তার রুমের জানালার পাশে গাঁজার চারা লাগান। তখন বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে তার পাশের রুমের দুই ছাত্রলীগ নেতা-কর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় মাদক জাতীয় পণ্য ক্যাম্পাসে প্রবেশ করে বিপথে ঠেলে দিচ্ছে শিক্ষার্থীদের। আর এসব মাদক ক্যাম্পাসে আসে যারা মাদক গ্রহণের সাথে জড়িত সেসব ছাত্রলীগ নেতা-কর্মীদের মাধ্যমে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, ‘কারো বিরুদ্ধে মাদক গ্রহণের প্রমাণ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব।’ এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল বলেন, ‘আমরা মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কারো বিরুদ্ধে এমন অভিযোগ পেলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেবো।’

https://youtu.be/mcxm7pN3ZYg

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট