,

নাসিরনগরে হামলার ঘটনায় আ.লীগ সরাসরি জড়িত: গয়েশ্বর

31037-untitled-9নিউজ ডেস্ক : বিএপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দিরসহ বাড়ি-ঘরে হামলার ঘটনার সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরাসরি জড়িত। তবে এই ঘটনার উপযুক্ত বিচার না হলে সময় এলে আমরাই এর বিচার করব বলে তিনি অঙ্গিকার ব্যক্ত করেন।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে শহীদ জিয়া আইনজীবী পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গয়েশ্বর। সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।

সরকারের ইশারা ছাড়া বাংলাদেশে কোনো ঘটনা ঘটে না উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, নাসিরনগরের ঘটনার ঘণ্টা দুয়েক পূর্বে উন্মুক্ত আকাশের নিচে খোলা ময়দানে একটি জনসমাবেশ হয়েছিল। সেখানে প্রশাসনের ইউএনও এবং আওয়ামী লীগের নেতারা বক্তৃতা দিয়েছেন। এর পাশে আরেকটি জনসভা হয়েছে। তারপরেই নাসিরনগরে তাণ্ডব শুরু হয়েছে। অতএব বুঝতে বাকি থাকে না যে, এই ঘটনা ঘটিয়েছে সরাসরি আওয়ামী লীগ।

তিনি বলেন, আমাদের দল ও নেত্রীর পক্ষ থেকে আমাদের অঙ্গিকার-এই ঘটনার বিচার না হলে সময় এলে আমরাই এর বিচার করব। তবে আমরা শুধু অপরাধীদেরই বিচার করব না, যারা এখন অপরাধীদের বিচার করছে না- তাদেরও বিচার হবে। অপরাধের সাথে জড়িত প্রমাণিত হলে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত হবে। আর এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সম্পত্তি দিয়ে তাদের ক্ষতি পূরণ করা হবে।

হিন্দুদের ওপর অত্যাচার-নির্যাতনের চিত্র তুলে ধরে গয়েশ্বর রায় বলেন, শুধু নাসিরনগর নয়, আইন ও সালিশ কেন্দ্র বলছে-হিন্দুদের ওপর এ বছর ৪৪৮টি অত্যাচারের ঘটনা ঘটেছে। এর অবসান হওয়া দরকার।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আমাদের ন্যায়ের পথেই থাকতে হবে। সমাজ থেকে দুর্বৃত্ত ও দস্যুবৃত্তি সরাতে হবে। সেই দস্যু হিন্দু না মুসলমান-সেটা দেখার দরকার নেই, তাকে দেখতে হবে দস্যু হিসেবে আর তাকে ভাবতে হবে লুটেরা হিসেবে। আলাদা কোনো জাত দিয়ে তার বিচার করা যাবে না।

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ টেনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঘটনা দিয়ে আবহমানকাল ধরে চলে আসা হিন্দু-মুসলমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ম্লান করা যাবে না। এ সম্পর্ক আছে, থাকবে। বিএনপি সবসময় হিমালয় পর্বতের মতো অটল, অক্ষয় ও অব্যয় প্রাচীর হয়ে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে।

সংগঠনের সভাপতি আবু ইউসুফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সঞ্জীব চৌধুরী, বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, সংগঠনের সিনিয়র সহসভাপতি মো: নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মাছুদুর রহমান তরফদার, বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে