,

সাম্প্রদায়িক সম্প্রীত রক্ষাসহ নাশকতা রোধে সকলকে এগিয়ে আসার আহবান -পুলিশ সুপার

nasirnagar-picture-2আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগরে হিন্দু বাড়িঘর ও মন্দিরে হামলা ভাংচুরের সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে স্থানীয়দের মধ্যে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় ভলাকুট ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ বুধবার ভলাকুট ঈদগাহ মাঠে সর্বদলীয় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন সদর সার্কেল আবদুল করিম,থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর ও চাতলপাড় পুলিশ ফাড়িঁর ইনচার্জ ফিরোজ আহমেদ। বক্তব্য রাখেন ভলাকুট আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র দাস,সাধারণ সম্পাদ দুলন মিয়া,মেম্বার লিটন মিয়া,নরেশ মেম্বার,শামসু মিয়া,তুলন মিয়া,ফরিদ মিয়া,আজগর আলী,নাজমুল মিয়া প্রমূখ।সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন,সকলের আন্তরিক সহযোগিতা ও ভাতৃত্ববোধের মধ্যে দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই সাম্প্রদায়িক সম্প্রীত রক্ষাসহ নাশকতা রোধে সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনে সচেতন ভূমিকা রাখতে তিনি আহবান জানান।সুধী সমাবেশে সভায় স্থানীয় জনপ্রতিনিধি,দলীয় নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন ।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পব্ত্রি কাবা শরীফ অবমাননার করে আপত্তিকর ছবি পোষ্ট করার প্রতিবাদে মিছিল চলাকালে উপজেলা সদরে বেশ কয়েকটি মন্দির ও বাড়ি ঘর এবং বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। যার প্রেক্ষিতে উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদ এ সর্বদলীয় সুধী সমাবেশ ও মতবিনিময়ে উদ্যোগ গ্রহন করে।
আকতার হোসেন ভুইয়া,
নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
১৬ নভেম্বর ২০১৬

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে