,

অপকর্ম করলে মনোনয়ন জুটবে না : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাদের হুশিয়ার করে বলেছেন, অপকর্ম করবেন না, অপকর্ম করলে আগামী নির্বাচনে তাদের কপালে মনোনয়ন জুটবে না। দলের ভেতর কোন্দল ও বিভেদ সৃষ্টি করবেন না।

image-6552

বুধবার বিকেলে কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ওবায়দুল কাদের, মাহবুব উল আলম হানিফসহ আরও কয়েকজন নেতা স্থান পাওয়ায় তাদের সংবর্ধিত করতে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সরকারি কলেজ মাঠে এ আয়োজন করা হয়। জনসভায় কেন্দ্রীয় কমিটির ২২ জন নেতা উপস্থিত ছিলেন।

জনসভায় ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন নালিশের দল। তাদের কর্মসূচি এখন নালিশ করা। দেশ ও জনগণের ওপর কোনো আস্থা তাদের নেই। এ কারণে নির্বাচনে মোদি জয়লাভের পর ভারতীয় দূতাবাবাসের দরজা খোলার আগেই বিএনপির শতশত নেতা মিষ্টি ও ফুল নিয়ে দরজার সামনে হাজির হয়ে যান। দিল্লির মসনদে মোদি, আর বিএনপি ঢাকায় বসে জগাই, মাদাই নৃত্য করে। এবার আমেরিকার নির্বাচনের আগে বিএনপি নেতাদের মাঝে শোরগোল পড়ে গেল হিলারি জিতে গেল, হিলারি জিতে গেল। তবে মাঝখান থেকে হিলারির ওপর ট্রাম্প ডোনাল্ট ট্রাম্প। ঢাকায় মণ-মণ মিষ্টি মিষ্টি রেডি ছিল। তবে এবারও হতাশ হতে হলো বিএনপিকে।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মনি, আব্দুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, ভাবতে পারেন নিজেদের টাকায় পদ্মা সেতু হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, কর্ণফুলী টানেল হচ্ছে। গ্রামের সাধারণ কৃষক এখন ইন্টারেনেট ব্যবহার করছে। সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য।

তিনি বলেন, শেখ হাসিনার হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। তাই আমাদের নেতাকর্মীদের ভালো হতে হবে সবার আগে। বসন্তের কোকিল ও অনুপ্রবেশকারীরা এখনই কেটে পড়েন। দলের মধ্যে অশান্তি সৃষ্টি করবেন না।

এর আগে দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাস, ট্রাক, নসিমনে করে হাজার-হাজার মানুষ সরকারি কলেজ মাঠে জড়ো হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট