,

বিপিএল ‘ম্যাচ শুরুর সময়’ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক :এগিয়ে আনা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ম্যাচ শুরুর সময়। পূর্ব ঘোষিত ম্যাচ শুরুর সময় থেকে এক ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে নতুন সময় সূচিতে। বুধবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

bpl-binodon69

পরিবর্তিত সময় অনুযায়ী, শুক্রবার ছাড়া এখন থেকে দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টার পরিবর্তে দুপুর ১টায়। আর শুক্রবারের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। দিনের দ্বিতীয় ম্যাচটি শুক্রবার ছাড়া প্রতিদিন শুরু হবে বিকেল পৌনে ৬টায়। আর শুক্রবার শুরু হবে সন্ধ্যা সোয়া ৬টায়।

উল্লেখ্য, বিপিএলের চতুর্থ আসরটি গত ৪ নভেম্বর থেকে মাঠে গড়াবার কথা থাকলেও, বৃষ্টির কারণে সেদিন আর মাঠে গড়ায়নি কোনো ম্যাচ। এরপর দুই দিন স্থগিত রেখে অবশেষে ৮ নভেম্বর (মঙ্গলবার) মাঠে গড়াই চলতি বিপিএল আসর। ইতিমধ্যে ১৪ নভেম্বর শেষ হয়েছে ঢাকায় প্রথম পর্বের ১৩টি ম্যাচ। আর ১৭ নভেম্বর থেকে আসরের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এ দিন থেকেই পরিবর্তিত সময় কার্যকর হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিটিতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা