,

বিএনপি অচিরেই ক্ষমতায় আসবে : দুদু

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আন্দোলনে ও নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে কি-না, সেটা জানি না। তবে খুব কম সময়ের মধ্যে বিএনপি ক্ষমতায় আসবে।বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মওলানা ভাসানী মৃত্যু বার্ষিকী পালন জাতীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

image-6511

মওলানা ভাসানীর ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সম্মানি ব্যক্তিকে সম্মান দিতে জানে না মন্তব্য করে দুদু বলেন, আওয়ামী লীগ তাদের দলের প্রতিষ্ঠাতা মওলানা ভাসানীর নাম পাঠ্যবই থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করার পাশাপাশি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম আদালতের রায়ের মাধ্যমে সরিয়ে দেয়ার চক্রান্ত অব্যাহত রেখেছে।

বিএনপির এই নেতা বলেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে ভাসানী ও জিয়াউর রহমানকে জাতীয় বীর হিসেবে সম্মান ফিরিয়ে দেয়া হবে।জিয়াকে জাতীয় বীর ঘোষণা করা হবে।

সভায় শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা