,

গোপন তথ্য ফাঁস: ব্রেক্সিট চায় না ব্রিটেন

 

আন্তর্জাতিক ডেস্ক :ব্রেক্সিট নিয়ে থেরেসা মে সরকারের জন্য তৈরি ফাঁস হওয়া একটি মেমোতে বলা হয়েছে ‘ব্রেক্সিট প্রশ্নে এখনও সরকার সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।’ ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া তথা ব্রেক্সিটের পক্ষে গত ২৩ জুন গণভোটে ব্রিটিশ জনগণ রায় দিলেও তা বাস্তবায়নে এখনো কোনো সার্বিক পরিকল্পনা নেই দেশটির সরকারের। তা ছাড়া এ নিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মের মন্ত্রিসভায় বিভক্তির কারণে বিষয়টি নিয়ে পরিষ্কার সমঝোতায় পৌঁছাতে আরও ছয় মাস সময় লেগে যেতে পারে।

image-6428

৭ নভেম্বরের তারিখ-সংবলিত মেমোটি হাতে পেয়েছে দ্য টাইমস সংবাদপত্র। এটি তৈরি করেছে প্রধানমন্ত্রী মে ও তাঁর মন্ত্রিসভার সমর্থক পরামর্শক প্রতিষ্ঠান ডেলয়েট। মেমোতে বলা হয়, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রচারণার অন্যতম সমর্থক প্রধানমন্ত্রী মে ব্রেক্সিট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন। একই সময় তাঁর জ্যেষ্ঠ মন্ত্রীরা ব্রেক্সিট নিয়ে রীতিমতো দুই মেরুতে অবস্থান করছেন।

পাশাপাশি সরকারি চাকরিজীবীদের মধ্যেও চলছে এক ধরনের অস্থিরতা। তবে মের মুখপাত্র বলেছেন, এটা ডেলয়েটের একটি অযাচিত মেমো। এটা নিয়ে সরকারের কিছু করার নেই। এর নেই কোনো গ্রহণযোগ্যতাও। আর প্রতিষ্ঠানটি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে