বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বিএনপি নেতাকে গ্রেফতার নানা জল্পনা

1479273898470-1নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সদর ইউনিয়নের বিএনপি সভাপতি আমিরুল হোসেন চকদারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ প্রথমে দাবি করেছিল, হামলার ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে সাংবাদিকরা ফুটেজে আমিরুল হোসেনের ছবি দেখতে চাইলে পুলিশ এবার দাবি করে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দিনগত রাতে উপজেলা সদরের দত্তপাড়ায় নিজ বাড়ি থেকে আমিরুল হোসেনকে আটক করা হয়। এরপর গত ৩০ অক্টোবর  হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বুধবার দুপুরে  আদালতে পাঠানো হয়।
বিএনপির এই নেতাকে গ্রেফতারের বিষয়ে নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, ‘৩০ অক্টোবর  হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তাকে আটক করা হয়েছে।’ সাংবাদিকরা এসময় ভিডিও ফুটেজে আমিরুলের ছবি আছে কিনা তা দেখতে চান। পরে নিজের দেওয়া আগের বক্তব্য থেকে সরে এসে ওসি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দিনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।’
এদিকে বিএনপি নেতা আমিরুল হোসেন চকদারের গ্রেফতারের খবরে এলাকার হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষ এবং নেতারা থানায় ভিড় করেন। এসময় তারা জানান, হামলার ঘটনায় আমিরুল হোসেন চকদার জড়িত থাকতে পারেন না। তারা তার মুক্তির দাবি জানান।
এ সময় থানায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল জ্যোতি দত্ত এবং সাধারণ সম্পাদক হরিপদ পোদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন দেব তাকে ছাড়ানোর জন্য থানায় ধর্না দেন। এসময় থানায় উপস্থিত নেতাদের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করিম বলেন, ‘আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ছাড়িয়ে আনতে হবে। এর বিকল্প কোনও পথ নেই।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ