,

ভাঙা প্রতিমা বিসর্জনের নেপথ্যে লংমার্চ!

56e691f2944cb87d49f62759d4c8c0a5-582c20350879f-550x309ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর অভিমুখী ১৮ নভেম্বরের লং মার্চের আগেই তড়িঘড়ি করে আজ বুধবার ভেঙে যাওয়া প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
নাম না প্রকাশ করার শর্তে অনেকেই জানান, রাজধানীর শাহবাগ মোড় থেকে ১৮ নভেম্বর (শুক্রবার) নাসিরনগরে লং মার্চ আসার কথা রয়েছে। মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশ হওয়ার পর ওপর মহলের নির্দেশে স্থানীয় প্রশাসনের লোকজন তড়িঘড়ি করে মন্দিরের লোকজনের সঙ্গে কথা বলে কৌশলে মন্দির থেকে মূর্তিগুলো বির্সজনের ব্যবস্থা করে।
এ ব্যাপারে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী বলেন, ‘মন্দির কমিটি এবং এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে তাদের প্রথা মেনে বিধ্বস্ত প্রতিমাগুলো বিসর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা পরবর্তীতে প্রতিমাগুলো পুনর্র্নিমাণের জন্যে উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা ব্যবস্থা নেবো।’
মঙ্গলবার রাজধানী শাহবাগ নাসিরনগরের হামলার জড়িতদের বিচারের দাবিতে ১৮ নভেম্বর সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে নাসিরনগর অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করে। মঙ্গলবার সকাল ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান করে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। মাইনোরিটি রাইটস মুভমেন্টের ব্যানারে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

বাংলা ট্রিবিউন থেকে

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে