,

সাঁওতালদের উচ্ছেদ করে অন্যায় করা হয়েছে : এরশাদ

image-35053নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, সাঁওতালদের উচ্ছেদ করে অন্যায় করা হয়েছে। তাদের প্রতি এ ধরনের আচরণ করা ঠিক হয়নি।

বুধবার দুপুরে রংপুরে তার পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

নাসিরনগরের ঘটনা প্রসঙ্গে এরশাদ বলেন, এ সব ঘটনা দেশের জন্য দুঃখজনক। সংখ্যালঘুদের ওপর হামলার কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই সরকারের  এ সব ঘটনা দমন করা উচিত।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখানে জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থী নেই। তাই এখন পর্যন্ত নারায়ণগঞ্জে প্রার্থী দেওয়ার কোনো চিন্তা করছি না।

বিএনপির উদ্দেশে এরশাদ বলেন, ‘বিএনপি সরকারের আমলে আমাকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। আমাকে জেলে রেখে নির্যাতন করা হয়েছে। আমি এখন অপেক্ষা করছি- বিএনপির নেতারা কবে জেলে যাবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জাপার প্রেসিডিয়াম সদস্য হাবিবর রহমান, কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসির আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা