,

এখনো নিখোঁজ কক্সবাজারের ৫২ জেলে

trolar-dubi-550x323১৩ দিন আগে সাগরে মাছ ধরতে গিয়েছিল কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া গ্রামের হারুন। সঙ্গী ছিল এফবি সাজ্জাদের আরো ২৮ জেলে। রওয়ানা দেওয়ার দুদিন পরেই প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়ে নৌকাটি। তখন থেকেই নিখোঁজ ২৬ বছর বয়সী হারুন ও তার সঙ্গীরা। সেই থেকেই হারুনের হদিস পেতে মরিয়া হয়ে উঠেছে বৃদ্ধ বাবা-মা, ভাই বোন ও প্রিয়তমা স্ত্রী। ঘুরছে প্রশাসনের দ্বারে দ্বারে। কিন্তু কেউ তার সন্ধান দিতে পারছে না। ছেলের পথ চেয়ে দূর সাগরের পানে তাকিয়ে সময় কাটছে বৃদ্ধ বাবা- মায়ের।
শুধু এক হারুনের পরিবারই নয় প্রিয়জনের পথ চেয়ে বসে আছে কক্সবাজার পৌরসভার কুতুবদিয়া পাড়া গ্রামের ৫২ টি পরিবার। এসব পরিবারের সকলের জিজ্ঞাসা তাদের প্রিয়জন বেঁেচ আছেন তো? প্রিয়মুখের জন্য তাদের আর্তনাদে বিষাদের ছায়া নেমেছে পুরো গ্রামে। ভোর রাতে ওইসব পরিবারের আহাজারিতেই জেগে উঠছে প্রতিবেশীরা।
কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল জানান, ২২ দিনের সরকারী নিষেধজ্ঞা শেষে ৩ নভেম্বর কক্সবাজার থেকে শতাধিক মাছ ধরার নৌকা সাগরে যায়। এরই মধ্যে সৃষ্ট প্রাকৃতিক দূর্যোগে সাগরে নিখোঁজ হয় ৫ টি ট্রলার। তার মধ্যে ২টি নৌকা ফিরে আসলেও এখনো ৩ টি ট্রলারের হদিস মিলেনি। এর মধ্যে নিখোঁজ এফবি সাজ্জাদ, এফবি সুমী আকতার রেশমী ও এফবি জায়েদ উদ্দিনে কুতুবদিয়া পাড়ার ৫২ জন মাঝিমাল্লা রয়েছে। যাদের সন্ধান এখনো মিলেনি।
তিনি আরো জানান, ৩ টি মাছ ধরার নৌকা ৭৪ জন জেলে নিয়ে নিখোঁজ রয়েছেন। নৌকা মালিকরা এব্যাপারে সদর থানায় নিখোঁজ ডায়েরী ও জেলা প্রশাসকের কাছে ৩ টি আলাদা তালিকা দিয়েছেন। তালিকা মতে, শহরের ২ নং ওয়ার্ডের ৬ নং ঘাট এলাকার বাসিন্দা মো. কামাল হোসাইনের মালিকানাধীন এফবি সাজ্জাদের ২৯ জন মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ১৯ জনই কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের কুতুৃবদিয়া পাড়ার বাসিন্দা। তারা হলেন, শামসুল আলম বহদ্দারের ছেলে নুরু ছৈয়দ মাঝি, রশিদ আহমদের ছেলে ছৈয়দ ও তার সহোদর আব্দুস শুক্কুর, আবুল মুছার ছেলে মুফিজ, আবদুল মালেকের ছেলে মো. গুন্নু, ছালামত উল্লাহ’র ছেলে আজম, সৈয়দ নুরের ছেলে দুদু মিয়া, ছালেহ আহমদের ছেলে মিন্টু, আনোয়ার হোসেনের ছেলে সেলিম, জকির আলমের ছেলে এরশাদ, জামাল হোছেনের ছেলে মোহাম্মদ নুর, আবুল হোসেনের ছেলে মুসলিম উদ্দিন, মৃত আবুল খায়েরের ছেলে শাহাদাতুল করিম, আবুল কালামের ছেলে সোনা মিয়া, শামসুল আলমের ছেলে হারুন, মো. হাসানের ছেলে মো. ইসমাঈল, নুরুচ্ছফার ছেলে ইউনুছ, মো. হোসেনের ছেলে আজিম (২) এবং দেলোয়ার।
শহরের এ-ারসন রোড়ের অধিবাসী আবুল হোসেনের মালিকানাধীন এফবি সুমি আকতার রেশমীর ২৬ জন জেলে এখনো নিখোজ রয়েছে। তাদের মধ্যে ১৯ জন মাঝি মাল্লা পরিবারসহ বসবাস করেন শহরের কুতুবদিয়া পাড়ায়। তারা হলেন, নিবাসী মৃত ইলিয়াছের ছেলে মিনহাজ উদ্দিন (মাঝি), মৃত গোলাম মাবুদের ছেলে মো. মানিক, মৃত জয়নাল আবেদীনের ছেলে আলী হোসেন, আকবর আলীর ছেলে নুর বাদশা, ছৈয়দ আহমদের ছেলে আতা এলাহী, জাফর আহমদের ছেলে আনোয়ার, শাহাজাহানের ছেলে আমির হোসেন, মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মাহাম্মদ উল্লাহ, মো. কালু মিয়ার ছেলে মো. ইলিয়াছ, মৃত সুলতানের ছেলে নুরুল ইসলাম, মাহাম্মদুল করিমের ছেলে মো. হাছন, আবুল কাসেমের ছেলে আবদুল আমিন, নুর মোহাম্মদের ছেলে নুরুল আলম, আবু ছৈয়দের ছেলে মুজিবুর রহমান, মো. শাহাজানের ছেলে এরফান, নুরুচ্ছফার ছেলে নুরুজ্জামান, মো. ইউছুপের ছেলে মো. ছিদ্দিক, মো. হানিফের ছেলে মো. হোসেন, আলী আহমদের ছেলে মো. সাইফুল।
শহরের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মো. ওমর ফারুক মাঝির মালিকনাধীন এফবি জায়েদ উদ্দিন ৩ নভেম্বর থেকে ১৯ জন মাঝিমাল্লা নিয়ে নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ১৪ জনই কুতুবদিয়া পাড়ার বাসিন্দা । তারা হলেন, মৃত অলি আহমদের ছেলে মোক্তার মাঝি, হাজী জামাল উদ্দিনের ছেলে মো. রুবেল, জামাল উদ্দিনের ছেলে মো. আবু হানিফ, আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম, মোজাহের মিয়ার ছেলে শফি আলম, ফেরদৌসের ছেলে মো. লেডু, জাবেরের ছেলে সিরাজ, বাদশা মিয়ার ছেলে ছাদেক, গোলালুর রহমানের ছেলে আকতার, মহিউদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন, ওমর আলীর ছেলে জকরিয়া, মো, হোসেনের ছেলে রুহুল আমিন, আবুল হোসেনের ছেলে মো. ইউনুছ এবং কবির।
এ ব্যাপারে কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানান, প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়ে কক্সবাজার জেলার শতাধিক জেলা এখনো নিখোঁজ রয়েছেন। তিনি প্রশাসনকে সবিনয় অনুরোধ জানিয়েছেন নিখোঁজদের সন্ধান নিতে।
কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন জানান, নিখোঁজ ব্যক্তিদের কোন তালিকা না থাকলেও তাদের পক্ষ থেকে মৎস্য অধিদপ্তরে হদিস বিহীন ট্রলারের নাম উল্লেখ করে তালিকা পাঠানো হয়েছে। তাদের সন্ধানের জন্য নৌ বাহিনীকে অভিযান চালাতেও অনুরোধ করা হয়েছিল। কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, নিখোঁজদের সন্ধান পেতে প্রশাসন সর্বাত্বক চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে