,

নাসিরনগর হামলা: বিএনপি নেতা গ্রেপ্তার

14109323053ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় করা মামলায় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম চকদারকে গ্রেপ্তার করে নাসিরনগর থানার পুলিশ।

আজ বুধবার সকালে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় আমিরুলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সঙ্গে আমিরুল জড়িত নন বলে দাবি করেছে তাঁর পরিবার।

ফেসবুকে  ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তরা তিন দফায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে অগ্নিসংযোগ করে।

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় এ পর্যন্ত ৯০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা