,

কুনিও হত্যার বিচার শুরু

 

নিজস্ব প্রতিবেদক :রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় ৭ জেএমবি সদস্যের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। গতকাল মঙ্গলবার রংপুর বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এই চার্জ গঠন করা হয়।

kunio

আদালত আগামী ৪ঠা জানুয়ারি মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেছে। চার্জশিটভুক্ত ৮ আসামির মধ্যে ৫ জন জেল হাজতে রয়েছে এবং এক আসামি বন্দুকযুদ্ধে নিহত হয় ও দু’জন পলাতক রয়েছে। ২০১৫ সালের ৩রা অক্টোবর সকালে জাপানি নাগরিক কুনিও হোশিকে কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় জেএমবি’র সদস্যরা গুলি করে হত্যা করে। বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রথীশচন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, এ মামলায় জেএমবি’র আট জঙ্গির বিরুদ্ধে গত ৭ই আগস্ট দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগপত্র দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিদের মধ্যে জেএমবি’র আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ পাঁচ জঙ্গি কারাগারে আছে। বাকি তিনজনের মধ্যে কুড়িগ্রামের সাদ্দাম হোসেন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী (২৮) পলাতক রয়েছে। এছাড়া আরেক আসামি পঞ্চগড়ের নজরুল ইসলাম ওরফে বাইক হাসান রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। ফলে পলাতক দুই জঙ্গিসহ কারাগারে আটক পাঁচ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ঠা জানুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট