,

ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক :স্বর্ণ এতোদিন ছিল কেবল সম্পদ ও সৌন্দর্যের প্রতীক। কিন্তু এখন থেকে তা হবে স্বাস্থ্যেরও প্রতীক।কথাটি সউদি গবেষক ড সায়ীদ আল-জারুদির। তিনি বলেন, নিকট ভবিষ্যতে ক্যান্সার চিকিৎসায় স্বর্ণ যৌগ ব্যবহারের সম্ভাবনা খুবই উজ্জ্বল।

image-6375

ক্যান্সার চিকিৎসায় স্বর্ণ যৌগ ব্যবহারের সম্ভাবনা নিয়ে ২০ বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন জানিয়ে আল-জারুদি বলেন, ক্যান্সারাক্রান্ত ইঁদুরের ওপর ওষুধটি প্রয়োগ করে আমরা অবিশ্বাস্য ফল পেয়েছি। আমরা ওষুধটির ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট চালিয়েছি। এখন বাকি প্রাণী ও মানুষের ওপর পরীক্ষা চালানো। আশা করছি, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে ওষুধটি আনা যাবে।

তিনি বলেন, বর্তমানে বাজারে প্রচলিত ক্যান্সারের ওষুধ সিসপ্লাটিনের বিকল্প খুঁজতে গিয়ে স্বর্ণ যৌগ ব্যবহারের কথা তার মাথায় আসে।

আল-জারুদি বলেন, সিসপ্লাটিন ওষুধটি ৪০ বছর ধরে প্রচলিত। কিন্তু এর ওনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। যেমন, দীর্ঘ দিন ধরে ওষুধটি ব্যবহার করলে ক্যান্সার সেল ওষুধপ্রতিরোধী হয়ে যেতে পারে। তার মানে ওষুধটি অকার্যকর। অথচ স্বর্ণযৌগে বিষাক্ত কিছু নেই এবং মানবদেহে কোনো নেতিবাচক প্রভাবও ফেলে না। এটি প্রচলিত ওষুধের চাইতে কম ব্যয়বহুল হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা