,

সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ব্রিটিশ এমপির উদ্বেগ

1479222462-550x332-1বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বব ব্ল্যাকম্যান। সোমবার তার স্বাক্ষরিত বিবৃতিতে অরক্ষিত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
লন্ডনের হ্যারো ইস্ট এলাকা থেকে নির্বাচিত এই এমপি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে লিখছি যে গত কয়েক মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ বৃদ্ধি পেয়েছে । এটা উদ্বেগ ও শঙ্কার বিষয় যে মানুষ নিজের জন্মভূমিতে সম্পদহানি ও জীবন সংশয়ের আশঙ্কায় বাস করছে। তিনি যোগ করেন, এটা অগ্রহণযোগ্য যে সরকারের থেকে বার বার নিশ্চয়তা দেয়ার পরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সরকারের প্রতি আমার আহ্বান পুনর্ব্যক্ত করে বলবো, অরক্ষিত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা