,

চীনে ভাইরাল ট্রাম্পের নাতনি!

photoআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের নাতনির পাঠ করা একটি কবিতার ভিভিও এখন ভাইরাল। চীনের সঙ্গে দীর্ঘদিনের খারাপ সম্পর্ক ঘোচাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে ভিডিওটি কাজ করবে বলে আশা করছেন অনেকেই।

সিএনএন বলছে, এরাবেলা কুশন নামে ট্রাম্পের এক নাতনি চীনের মান্দারিন ভাষায় কবিতা পাঠ করছেন। এমন একটি ভিডিও গোটা দেশে ছড়িয়ে পড়েছে। ট্রাম্পের মেয়ে লাভানকার পাঁচ বছরের ওই শিশুর চীনা ভাষার প্রতি খুব আগ্রহ। তিনি চীনের এক গৃহকর্মীর মাধ্যমেই এই ভাষা রপ্ত করেছেন। এই ভিডিওটিকে এখন দেখা হচ্ছে ট্রাম্পের একটি কূটনৈতিক বিজয় হিসেবে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এরাবেলা কুশন চীনের লাল গাউন পরে টেবিলের ওপর দাঁড়িয়ে মান্দারিন ভাষায় কবিতা পড়ছে। তাতে চীনের ঐহিত্য লুণ্ঠন এবং বানরের ছবি দেখা যাচ্ছে, যা শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকে।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো ব্যবহারকারী আনান কিউমাও বলেন, ‘ট্রাম্পের পরিবারের সবাই বুদ্ধিমান এবং তাঁরা একে অপরের কাছে প্রশংসনীয়। ভিডিওটির মাধ্যমে বোঝা যাচ্ছে তাঁর পরিবার খুব শিক্ষিত।’

অপর এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ট্রাম্প আরো বেশি চীনের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পছন্দ করবেন।’

ট্রাম্পের মেয়ে লাভানকা সাউথ চায়না মোর্নিং পোস্টকে বলেন, ‘তাঁর মেয়ে চীনের গৃহকর্মীর মাধ্যমে মান্দারিন ভাষা শিখছে। সে সুন্দর করে চিড়িয়াখানার প্রাণীদের নামও চীনা ভাষায় বলতে পারে।’ পাঁচ বছরের ওই শিশুটি চীনা ভাষা আরো ভালো করে শিখছে বলেও জানান তিনি।

https://youtu.be/ikiv7VV24Kw?t=2

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে