মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত : ফখরুল

capture-26-550x352জাতীয় নির্বাচনে যেতে বিএনপি প্রস্তুত উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ জন্য যোগ্য নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের সময় ক্ষমতা থেকে আওয়ামী লীগকে সরে যেতে হবে।
মঙ্গলবার লালমনিরহাটে শহীদ আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও কেন্দ্রীয় কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেজওয়ানুল হক।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতায় যেতে হয় বলে বিএনপি বিশ্বাস করে। বিএনপি সব সময়ই নির্বাচনে যেতে প্রস্তুত। তবে সে জন্য ক্ষেত্র তৈরির পাশাপাশি যোগ্য নির্বাচন কমিশন গঠনসহ নির্বাচনকালীন ক্ষমতা থেকে আওয়ামী লীগকে সরে যেতে হবে। কিন্তু ক্ষমতাসীন দলটি সব সময়ই চায় এককভাবে নির্বাচন করতে, ক্ষমতায় যেতে এবং দেশ চালাতে।’
জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘এ নির্বাচনে অংশগ্রহণ করা না করা একই বিষয়। কারণ এই নির্বাচনে যাঁরা ভোট দেবেন, তাঁরা জোর করেই নির্বাচিত হয়েছেন। তবে বিএনপি এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।’
মির্জা ফখরুল দাবি করেন, নাসিরনগরে হামলা, গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদসহ বিভিন্ন সাম্প্রদায়িক হামলার অধিকাংশতেই আওয়ামী লীগ জড়িত। এটা জঘন্যতম অপরাধ। বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক বিনষ্ট করতেই এসব করা হচ্ছে।
বিএনপি নেতা বলেন, গণবিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে বিরোধী দলের কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘এত কিছুর পরও বিএনপির সব নেতাকর্মী এখনো চাঙা আছে এবং তারা ভবিষ্যতে আরো চাঙা হয়ে উঠবে। তখন আওয়ামী লীগ আর আমাদের আটকে রাখতে পারবে না।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের