,

মুরসির মৃত্যুদন্ড বাতিল

mursi-1মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুন্ডাদেশ বাতিল করে দিয়েছে মিসরের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার আদালত এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গে মামলাটি নতুন করে বিচারের নির্দেশও দিয়েছে। রয়টার্স’র উদ্ধৃতি দিয়ে ডন উর্দূ এ খবর প্রকাশ করেছে।
সূত্র জানায়, ২০১৫’র ১৬ মে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসিসহ শতাধিক ব্যক্তিকে মৃত্যুদ- দেয় দেশটির একটি আদালত। দেশটিতে ২০১১ সালের অভ্যুত্থানে কারাগার ভেঙে বেরিয়ে যাওয়ার দায়ে তাদের এ সাজা দেওয়া হয়। আদালতের বিচারক রায় পড়ে শোনানোর সময় কাঠগড়ায় স্থাপিত খাঁচায় বসা মুরসি মুষ্টিবদ্ধ হাত তুলে ধরে বিচার প্রত্যাখ্যান করেছিলেন তখন।
উল্লেখ্য, ‘আরব বসন্ত’ নামে পরিচিত গণজাগরণের ফল হিসেবে দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুরসি। তবে তাঁর শাসনামলের এক বছর ঘুরতে না ঘুরতেই বিভিন্ন কারণে গণবিক্ষোভ শুরু হয় এবং বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বে ২০১৩ সালের জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। একই সাথে তার দল মুসলিম ব্রাদারহুডও নিষিদ্ধ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা