,

বিশেষ গোষ্টির স্বার্থ রক্ষায় নাসিরনগরে হামলা-আ.স.ম আব্দুর রব

imagesআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ বিশেষ একটি গোষ্টির ব্যাক্তি স্বার্থ রক্ষার জন্যই নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি সাবেক মন্ত্রী আ.স.ম আব্দুর রব। গতকাল মঙ্গলবার দুপুরে সেখানকার তান্ডবের ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় গৌর মন্দিরে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, ভাগবাটোয়ার জন্যই বিশেষ ওই গোষ্টিটি এমন ঘটনা ঘটিয়েছে।
এসময় আ.স.ম আব্দুর রব বলেন, আগামী ৭ দিনের মধ্যে এ ঘটনার নেপথ্যের নায়কদের গ্রেপ্তার না করা হলে আমরা তাদেরকে বাংলার মাটিতে ঘেড়াও করে গণ আদালতে তাদের বিচার করা হবে। সত্যিকার আসামীদের গ্রেপ্তার করা হচ্ছেনা অভিযোগ করে তিনি বলেন, যদি সত্যিকারে আসামিদের গ্রেপ্তার করা না হয়, পরবর্তী সময়ে কোন ঘটনা ঘটলে এর দায় দায়িত্ব বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারকেই নিতে হবে। এ ঘটনার বিচার না হলে শহীদের রক্তের সাথে বেইমানী করা হবে।
এর আগে তার নেতত্বে জেএসডির ৪০ সদস্যের প্রতিনিধি দল ওই এলাকার ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্দির ও বাড়িঘর পরিদর্শন করেন। এসময় জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, সহ-সভাপতি তানিয়া ফেরদৌসি, অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নেতা মিন্টু ভৌমিক, তৈয়মুর রেজা সাগর, আবক্দুর রাজ্জাক, গোলাম রব্বানি, সাহিদ সিরাজী প্রমূখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা