,

বিমানভ্রমণে অসুস্থ মেসিসহ কয়েকজন

argentinaস্পোর্টস ডেস্ক : বিমানভ্রমণ তাঁদের জন্য ডালভাত। জীবনের একটা বড় সময়ই তো কাটে আকাশপথে। কিন্তু তবু এবারের যাত্রার ধকল সামলে নিতে পারেননি লিওনেল মেসিসহ আর্জেন্টিনার ফুটবলাররা। মেসির বমিও হয়েছিল বলে জানা গেছে।

আজ (বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টা ২০ মিনিটে) বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের ভেন্যু সান হুয়ানে হলেও আর্জেন্টিনা ক্যাম্প করেছিল বুয়েনস এইরেসে। বেশি অনুশীলন–সুবিধা পাওয়া যাবে বলে। সেখান থেকেই মেসিদের নিয়ে একটি বিমান উড়ে যায় গতকাল। কিন্তু এই ভ্রমণ আরামদায়ক ছিল না মোটেও। প্রতিকূল পরিবেশের কারণে তীব্র ঝাঁকুনি শুরু হয় বিমানে। এ সময় যাত্রীদের অনেকে অসুস্থ হয়ে পড়েন।

আর্জেন্টিনা দল অবশ্য বড় সমস্যা ছাড়াই নিরাপদে অবতরণ করেছে। আগামীকাল তাদের জন্য অগ্নিপরীক্ষার এক ম্যাচ।

বাছাইপর্বে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের ৬ নম্বরে আছে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে চারটি দল সরাসরি খেলবে বিশ্বকাপ। সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা