,

মালয়েশিয়া মডেল বাংলাদেশের জন্য লাভজনক হবে না : আলী রীয়াজ

062বিশেষ প্রতিনিধি : মালয়েশিয়াকে মডেল হিসেবে গ্রহণ বাংলাদেশের জন্য লাভজনক হবে না। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রীয়াজ এমনটাই মনে করেন।

গতকাল সোমবার নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক আলোচনায় এই মত দেন আলী রীয়াজ। তাঁর সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশ: আ পলিটিক্যাল হিস্ট্রি সিন্স ইনডিপেনডেন্স’ শীর্ষক বইয়ের ওপর আলোচনার সূত্রে ওই মন্তব্য করেন তিনি।

আলী রীয়াজ বলেন, গণতন্ত্র ও উন্নয়ন পরস্পরবিরোধী নয়। তবে গণতান্ত্রিক বহুপাক্ষিকতা থেকে দৃষ্টি সরিয়ে শুধু উন্নয়নের ওপর নজর দিলে দীর্ঘ মেয়াদে তা বাংলাদেশের জন্য শুভকর নাও হতে পারে।

আলী রীয়াজ বলেন, বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি অর্জন করেছে। পাশাপাশি গণতন্ত্রের ওপর বড় রকমের আঘাতও আসছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে ক্রমমেরুকরণের ফলে সহিংসতা বাড়ছে। রাজনৈতিক ভিন্নমত প্রকাশের সুযোগ কমে আসছে।

দুঃখ করে আলী রীয়াজ বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার অর্জন। কিন্তু আজকের বাংলাদেশে এসব লক্ষ্য অর্জন ক্রমে দূরায়ত হয়ে পড়ছে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস রচনায় একটি সরকারিভাবে অনুমোদিত ভাষ্য অনুসরণের চেষ্টা নজরে আসে বলে মন্তব্য করেন আলী রীয়াজ।

আলোচনায় অংশ নিয়ে একই বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার ড. রওনক জাহান বলেন, স্বাধীনতাপরবর্তী বাংলাদেশে, বিশেষত সাম্প্রতিক বছরগুলোয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর ভূমিকা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ প্রশ্নে যেকোনো আলোচনায় নারীর অর্জন বিবেচনায় আনা প্রয়োজন।

রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের বিশিষ্ট অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে এই আলোচনায় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট