,

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে খুন করেছে দুর্বৃত্তরা, গ্রেফতার ২ বাড়িঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ

b-baria-map-mainআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দাড়িয়াপুর নামক স্থানে এক ব্যবসায়ীকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত ব্যবসায়ীর নাম জহিরুল হক। সোমবার সন্ধ্যা ৭ টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিএনজি অটোরিক্সাযোগে বাড়ি ফেরার পথে শহরের দাড়িয়াপুর নামক স্থানে রেল গেইটের কাছে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায় । এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৯ টায় নিহতের গ্রামের বাড়ি সদর উপজেলার পয়াগ এলাকায় উত্তেজিত লোকজন প্রতিপক্ষ বসু মিয়ার পক্ষের লোকজনের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে।পুলিশ সূত্রে জানা যায়, পয়াগ গ্রামে সিরাজ মেম্বার ও বসু মিয়ার মধ্যে ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ হয়। এ ঘটনায় বসু মেম্বারের লোকজন সোমবার সন্ধ্যায় সিরাজ মেম্বারের পক্ষের এক ব্যবসায়ীকে খুন করে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে সিরাজ মেম্বারের লোকজন বসু মিয়ার পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে ১০/১২ টি বাড়িতে অগ্নি সংযোগ, ব্যাপক ভাংচুর ও লুটতরাজ করে। এলকায় পরিস্থিতি এখনো থমথমে। পরবর্তী অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা