,

ঘুষ নেয়ার সময় রাশিয়ার অর্থমন্ত্রী আটক

russiaআন্তর্জাতিক ডেস্ক : ঘুষ গ্রহণের অভিযোগে রাশিয়ার অর্থমন্ত্রী আলেক্সেই উলিইউকায়েভকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার ৮ থেকে ১৫ বছর কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার দেশটির প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, হুমকি দিয়ে একটি তেল কোম্পানির কাছ থেকে দুই মিলিয়ন ডলার ঘুষ নেয়ার সময় তাকে হাতেনাতে ধরা হয়েছে।

রয়টার্স জানায়, উলিইউকায়েভের মন্ত্রণালয়ের ইতিবাচক বার্তার পর গত অক্টোবরে সরকার-নিয়ন্ত্রিত রোসনেফট নামের তেল কোম্পানি আরেকটি তেল কোম্পানির ৫০ শতাংশ কিনে নেয়। সেই রোসনেফটের কাছ থেকেই উলিইউকায়েভ ঘুষ নেন।

১৯৯১ সালের ব্যর্থ ক্যুর পর সরকারের শীর্ষ কর্তাদের মধ্যে উলিইউকায়েভই সর্বশেষ আটক হলেন।

দুর্নীতিবিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি এ ঘুষ কেলেংকারির বিষয়ে সরাসরি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

ইনভেস্টিগেটিভ কমিটির এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসবাদের পর রাতেই উলিইউকায়েভকে আটক করা হয়েছে।

এদিকে ক্রেমলিনের পক্ষ থেকে দিমিত্রি পেসকোভ টাস নিউজকে জানান, উলিইউকায়েভের বিরুদ্ধে অভিযোগটি খুবই গুরুতর। একমাত্র আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে