,

চলতি বিপিএলে কুমিল্লার আর হয়ে খেলতে চান না মাশরাফি,কিন্তু কেন

স্পোর্টস ডেস্ক :বিপিএলের চলতি আসরে টানা তিন ম্যাচে কোচ জয়ের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা হারের পর থেকেই দলের একাদশ নির্বাচন নিয়ে ফ্র্যাঞ্চাইজি আর অধিনায়ক মাশরাফির মধ্যে দ্বন্দ্ব চরমে। এবার দল নির্বাচনে ফ্র্যাঞ্চাইজির হস্তক্ষেপের কারণে রাগে-ক্ষোভে দুপুর ১ টায় টিম হোটেল ছেড়ে বাসায় চলে এসেছেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি।

mash_nafisa-kamal2-696x418

এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, `আমি টিম হোটেল ছেড়ে বাসায় চলে এসেছি। আজকের ম্যাচে খেলবো কি খেলবো না এখন বলতে পারছি না। তবে এ অবস্থায় কি করে খেলি বলুন? কি অবস্থা, এমন প্রশ্নে মাশরাফির ঝাঝালো জবাব, `আমাকে বলা হয়েছে ফ্র্যাঞ্চাইজি যে টিম দেবে তা নিয়েই খেলতে হবে। আর তাদের দেওয়া দলে নেই সোহেল তানভীরের মত পারফর্মার। আপনি পরিসংখ্যান দেখুন, চলতি আসরে একন পর্যন্ত সফল খেলোয়াড় সে। তাকে ছাড়া দল সাজানোর প্রশ্নই ওঠে না। চাপিয়ে দেওয়া দল নিয়ে আমি মাঠে নামতে পারবো না।`

রাগ-ক্ষোভ নিয়ে দেশ সেরা এই অধিনায়ক আরও বলেন, `আমার ক্যারিয়ারে কখনো কোন অনৈতিক সিদ্ধান্ত নেইনি। দল নিয়ে মালিকদের এমন চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই হোটেল ছেড়ে চলে এসেছি।`

উল্লেখ্য, আজ সন্ধ্যা ৭ টায় সাকিবের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা