,

পপির গোপন খবর ফাঁস করলেন বিশ্ববিদ্যালয় ছাত্র

বিনোদন ডেস্ক :দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের পর্দা থেকে দূরে রয়েছেন পপি-এটা তার বাস্তব জীবনেরই কথা । এরকমই একটি গল্পে ছোটপর্দায় দেখা যাবে পপিকে। গ্ল্যামারাস চিত্রনায়িকা ও মডেল পপি বেশ ক’বছর ধরে মিডিয়া থেকে নিজিকে প্রায় গুটিয়ে রেখেছেন। পরিবার পরিজন থেকেও আলাদা এখন। এই নিয়ে রিউমারও রয়েছে প্রচুর।

popy-binodon69

কিন্তু পপি কখনওই স্পষ্ট করে কাউকে কিছু বলেননি এ বিষয়ে। এদিকে পপি যেখানে থাকেন তার পাশের ফ্ল্যাটে বাস করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক যুবক। যার বাবা-মা নেই। ছোট চাচার সঙ্গে ঐ ফ্ল্যাটে উঠেছে কিছু দিন আগে।

এভাবেই এগুতে থাকে পপি অভিনীত ঈদের বিশেষ টেলিফিল্ম ‘এক্সপ্রেশন অব লাভ’ এর গল্প। রুদ্র মাহফুজের রচনা এবং বি ইউ শুভ’র পরিচালনায় ঈদের এই বিশেষ টেলিফিল্মটিতে চিত্রনায়িকা পপি ছাড়াও অভিনয় করেছেন পরাগসহ অনেকে। এটি একুশে টেলিভিশনে ঈদের তৃতীয়দিন বিকাল ৩টা ৩০মিনিটে প্রচার হবে বলে জানিয়েছেন নাট্যকার রুদ্র মাহফুজ।

ঘটনার পরম্পরায় পপির সঙ্গে পরিচয় হয় সেই যুবকের। এক সময় মানষিক ঘনিষ্ঠতাও বাড়ে। যদিও দুজনের বয়সের পার্থক্য রয়েছে বেশ। সময়ের ব্যাবধানে পপির মিডিয়া ছেড়ে যাওয়া এবং একা থাকার নেপথ্যের ঘটনা যুবকটি জেনে যায়। জানতে পারে, মকবুল নামের এক গডফাদারের কারণেই রুপালী পর্দা থেকে আড়াল হয়ে আছেন পপি! এ নিয়ে শুরু হয় পপির জীবনে নতুন নাটকীয়তা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা