,

ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বন্দ্ব চরমে : হোটেল ছেড়ে বাসায় মাশরাফি

স্পোর্টস ডেস্ক :বিপিএলের চলতি আসরে টানা তিন ম্যাচে কোচ জয়ের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা হারের পর থেকেই দলের একাদশ নির্বাচন নিয়ে ফ্র্যাঞ্চাইজি আর অধিনায়ক মাশরাফির মধ্যে দ্বন্দ্ব চরমে। এবার দল নির্বাচনে ফ্র্যাঞ্চাইজির হস্তক্ষেপের কারণে রাগে-ক্ষোভে দুপুর ১ টায় টিম হোটেল ছেড়ে বাসায় চলে এসেছেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি।

comilla-in20161114133945

প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, `আমি টিম হোটেল ছেড়ে বাসায় চলে এসেছি। আজকের ম্যাচে খেলবো কি খেলবো না এখন বলতে পারছি না। তবে এ অবস্থায় কি করে খেলি বলুন?

কি অবস্থা, এমন প্রশ্নে মাশরাফির ঝাঝালো জবাব, `আমাকে বলা হয়েছে ফ্র্যাঞ্চাইজি যে টিম দেবে তা নিয়েই খেলতে হবে। আর তাদের দেওয়া দলে নেই সোহেল তানভীরের মত পারফর্মার। আপনি পরিসংখ্যান দেখুন, চলতি আসরে একন পর্যন্ত সফল খেলোয়াড় সে। তাকে ছাড়া দল সাজানোর প্রশ্নই ওঠে না। চাপিয়ে দেওয়া দল নিয়ে আমি মাঠে নামতে পারবো না।`

রাগ-ক্ষোভ নিয়ে দেশ সেরা এই অধিনায়ক আরও বলেন, `আমার ক্যারিয়ারে কখনো কোন অনৈতিক সিদ্ধান্ত নেইনি। দল নিয়ে মালিকদের এমন চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই হোটেল ছেড়ে চলে এসেছি।`

উল্লেখ্য, আজ সন্ধ্যা ৭ টায় সাকিবের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে