,

সুন্দরবনে তিন দিনব্যাপি রাস উৎসব পূণ্যস্নানশেষ হয়েছে

aaaouaaaoiaaaaa%c2%a6aa%c2%bcaaaoc-aanaaaa-aaaaaaaaa%c2%bcaoiaaaaaa%c2%acaa-aa%c2%a6aaaa-aaeaoaaaaa%c2%bc-aa%c2%acaoeaauaoiaaaaaoiaaaaaaaaএস.এম. সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলারচরে সোমবার সকালে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মালম্বীদেররাস পূণ্যস্নান। এবারে রাস উৎসবকে ঘিরে সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে বসে ছিল ৩ দিনব্যাপী রাস মেলা।

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলের রাস মেলা ও পূণ্যস্নানে অংশ নেয় হাজার হাজার পূর্নার্থী ও দর্শনার্থীরা। রাস উৎসব শেষে বন বিভাগের নির্ধারিত ৮টি রুট দিয়ে নৌকা, ট্রলার, লঞ্চ ও অন্যান্য নৌযানে করে বাড়ী ফিরতে শুরু করেছে দেশী-বিদেশী পূর্নার্থী ও দর্শনার্থীরা।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ সাইদুল ইসলাম জানান, এ বছরই প্রথম এই উৎসবের ৩দিন সুন্দরবনে সব ধরনের পাস পারমিট বন্ধ রাখা হয়েছিল। তিনি আরো বলেন, রাস উৎসবকে ঘিরে সাগর উপকুলের সুন্দরবনে বন বিভাগের ১৮টি টহল টিমের পাশাপাশি কোস্টগার্ড, র‌্যাব, নৌ বাহিনী ও পুলিশ নিয়োজিত থাকায় কোন প্রকার অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাস উৎসবের আয়োজকরা জানান, প্রতি বছর কার্তিক মাসের শেষ ও অগ্রহায়ণ মাসের প্রথম আর্ধে ভরা পূর্ণিমায় সাগর পাড়ের দুবলার চরে অনুষ্ঠিত হয় ৩ দিন ব্যাপী রাস উৎসব।

এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থান ও প্রতিবেশী দেশসহ দেশি-বিদেশী লক্ষাধিক দর্শনার্থী এবং তীর্থ যাত্রীর ঢল নামে সুন্দরবনের দুবলারচরে।

এ সময় আবাল-বৃদ্ধ-বণিতার পদচারণায় মুখোরিত হয়ে ওঠে পুরো সাগর পাড় এলাকা। এবার তিথি অনুযায়ী এবার ১২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এ মেলার আয়োজন করা হয়েছিল। সোমবার (১৪ নভেম্বর) প্রত্যুষের জোয়ারে সাগরে পূণ্যস্নানের মধ্য দিয়ে এ মেলা শেষ হয়।

মেলায় হস্ত ও কুটির শিল্পের কয়েক’শ দোকানী পসরা সাজিয়ে বসে। এছাড়া জারি-সারি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট