,

অনুমতি পেল হ্যাপির আইটেম গান

 

বিনোদন ডেস্ক :শোবিজ অঙ্গনের আলোচিত নাম নাজনীন আক্তার হ্যাপি। চলচ্চিত্রের পর্দায় একবার হাজির হয়েছিলেন তিনি।গত দুই বছর ধরে বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। কাজের মাধ্যমে যতটা আলোচনায় এসেছেন, তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন ক্রিকেটার রুবেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে। বর্তমানে মিডিয়া থেকে আড়ালে রেখেছেন নিজেকে। তবে আবারো চলচ্চিত্রের পর্দায় নাচতে দেখা যাবে এই অভিনেত্রীকে।

happy1479175921

‘স্বপ্নছোয়া’র পর শফিক হাসান নির্মাণ করেছেন ‘ধূমকেতু’ শিরোনামের সিনেমা। এতে একটি আইটেম গানে নেচেছেন হ্যাপি। গতকাল ১৪ নভেম্বর এ সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে। সেন্সর বোর্ড সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি দিয়েছে। আজ মঙ্গলবার সেন্সর বোর্ড সিনেমাটির আনকাট ছাড়পত্র প্রদান করবেন বলে সেন্সর বোর্ড সূত্রে জানা যায়।

মুন্নি প্রোডাকশনের ব্যানারে ত্রিভুজ প্রেমের কাহিনি নির্ভর সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা পরীমনি। এ ছাড়াও এতে অভিনয় করেছেন, তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি ও আলিরাজসহ অনেকে।

এ প্রসঙ্গে শফিক হাসান রাইজিংবিডিকে বলেন, ‘একটু সময় নিয়ে হলেও ‘ধূমকেতু’ সিনেমার কাজটি ভালোভাবে শেষ করেছি। চলতি বছরের ৯ ডিসেম্বর সিনেমাটি সারাদেশে মুক্তি দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘সিনেমার গল্প মৌলিক। দর্শক দেখে বলতে পারবেন না কোনো সিনেমা নকল করা হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

সিনেমাটিতে ছয়টি গান থাকছে। এ ছাড়া একটি আইটেম গানও রয়েছে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন, আহমেদ হুমায়ুন। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি, জোজো (ভারত)। সিনেমার চিত্রনাট্য, কাহিনি ও সংলাপ লিখেছেন মুনির রেজা।

২০১৪ সালের জুন মাসে শাকিব খানের পুবাইলের বাড়িতে শুভ মহরতের মাধ্যমে সিনেমার শুটিং শুরু হয়। তারপর দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যাধারণের কাজ হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে